চট্টগ্রাম দেশজুড়ে

সিরিজ বোমা হামলার বার্ষিকীতে মুক্তিযুদ্ধের প্রজন্মের প্রতিবাদ সভা 

 

২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশে একই সাথে সিরিজ বোমা হামলার বার্ষিকীতে মুক্তিযুদ্ধের প্রজন্ম – বৃহত্তর চট্টগ্রামের উদ‍্যোগে প্রতিবাদ সভা আজ বুধবার সকাল ১১ টায় নগরীর লালদীঘি চত্বরে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে ও রাজীব চন্দের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেন সেক্টর কমান্ডারস ফোরামের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার। বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি এডভোকেট সাইফুন নাহার খুশী, যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার পলাশ বড়ুয়া,চট্টগ্রাম জেলা সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন,সাধারণ সম্পাদক দীপন দাশ,মুহাম্মদ নাজিম উদ্দিন,নবী হোসেন সালাউদ্দিন,ইঞ্জিনিয়ার ইয়াকুব মুন্না,
সোহেলইকবাল,কোহিনুর আকতার,মোহাম্মদ শফিক,আবু বক্কর সিদ্দিকী,শহিদুল আলম লিটন,এস.এম রাফি,নয়ন মজুমদার,প্রদীপ দাশ প্রমূখ। সভায় প্রধান বক্তা বেদার বলেন, মহান মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদের রক্তে অর্জিত প্রিয় মাতৃভূমি বাংলাদেশ জঙ্গিবাদ, সন্ত্রাস ও যুদ্ধাপরাধীদের দোসর সাম্প্রদায়িক অপশক্তির অভয়ারণ‍্য হতে পারেনা। যারা বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বানাতে চেয়েছিল তাদেরকে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ঘৃণা করতে হবে। স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রুদের সাথে মুক্তিযুদ্ধের চেতনার সপক্ষ শক্তির কোনো কম্প্রোমাইজ হতে পারেনা।ওরা দেশ জাতির চরম শত্রু।এই হায়েনার দল বাংলাদেশের অস্থিত্বে বিশ্বাস করেনা। ওরা চরমপন্থার অন্ধকারের কীট। বক্তারা এই অপশক্তির বিনাশে মুক্তিযুদ্ধের প্রজন্মের চেতনার লড়াইয়ে নতুন প্রজন্মকে শামিল হবার আহবান জানান।

Related Posts