উপজেলা চট্টগ্রাম

পটিয়ায় নজীর আহমদ ফাউন্ডেশনের উদ্যাগে বস্ত্র বিতরন

 

পটিয়া প্রতিনিধিঃ
অসম্প্রদায়িক চেতনায় দেশকে এগিয়ে নিতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়নের পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে৷ কিছু উগ্রপন্থি কিছু ব্যক্তি দেশে এখনো অরাজকতা করে যাচ্ছে। তাদের থেকে সকলে সজাগ থাকতে। হিন্দু সম্প্রদায়ের সর্বোচ্চ উৎসব শারদীয় দুর্গা পুজায় নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
শারদীয় দুর্গা উৎসবের অষ্টমী উপলক্ষে সোমবার সন্ধ্যায় পটিয়া উপজেলার নজীর আহমদ দোভাষ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ উপজেলা ও পৌরসভার বিভিন্ন পুজামন্ডপ পরিদর্শন ও বস্ত্র বিতরনকালে এ কথা বলেন৷

নজির আহমদ দোভাষ ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. জুলকারনাইন চৌধুরী জীবনের পক্ষে এসব বস্ত্র বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের উপদেষ্টা ও উপজেলা আওয়ামী লীগের সহ প্রচার সম্পাদক কাজী মোঃ মোরশেদ, দোভাষ ফাউন্ডেশনের মুখপাত্র ও উপজেলা যুবলীগ নেতা ইউছুফ খাঁন, দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা আবদুল কাদের ও ফান্ডেশনের অর্থ সচিব মোহাম্মদ নজরুল, মোঃ মারুফ, জামাল মাহমুদ সহ আরো অনেকেই।

Related Posts