আন্তর্জাতিক আরব আমিরাত রাজনীতি

আমেরিকাসহ বাঘা বাঘা দেশ ও সংস্থা শেখ হাসিনা’র প্রশংসা করছে-আবুধাবিতে এমরুল করিম রাশেদ

 

মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩ ইং সংযুক্ত আরব আমিরাতে সফররত তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এম,পির একান্ত সচিব ও রাঙ্গুনীয়া উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এমরুল করিম রাশেদ এর সাথে মতবিনিময় সভা করেছে বর্হিবিশ্বের সরকার দলীয় প্রভাবশালী সংগঠন বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি আবুধাবী। ২৪ জানুয়ারী মঙ্গলবার, আবুধাবী সিটির আল নাফিম হোটেলে মধ্যপ্রাচ্য আওয়ামী পরিবারের অভিভাবক তথা সংগঠনের সভাপতি আলহাজ্ব ইফতেখার হোসেন বাবুলের সভাপতিত্বে ও সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব নাছির উদ্দিন তালুকদারের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি এমরুল করিম রাশেদ বলেন, মার্কিনযুক্তরাষ্ট্র সহ বিশ্বের বাঘা বাঘা দেশ ও সংস্থা এখন বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী’র প্রশংসা করছে। তিনি আরও বলেন, এভাবে বড় বড় মেগা প্রকল্প সহ উন্নয়ন,অগ্রগতি ও সমৃদ্ধির ধারা অব্যাহত রাখতে আগামী ২০২৪ সালে জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কা সরকার তথা বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’কে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে দেশ ও প্রবাসীদের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি তিনি বলেন, গতমাসে প্রবাসীরা ১৩০ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়ে দেশকে ঘুরে দাড়াতে সহযোগিতা এবং দেশের অর্থনীতিকে সমৃদ্ধিশালী করেছে। যেটা শেখ হাসিনা সরকার ও দেশবাসী আজীবন মনে রাখবেন। এছাড়াও প্রবাসীরা সব সময় বর্তমান সরকারের পাশে থাকায় তিনি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং প্রয়োজনে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।পবিত্র কোরআন তেলয়াতের মাধ্যমে শুরু হওয়া মতবিনিময় সভার শুরুতে প্রধান অতিথি সহ অতিথিদের পুষ্পমাল্য দিয়ে বরণ করে নেয়া হয়। এছাড়াও অনুষ্ঠানে বঙ্গবন্ধু পরিষদের পক্ষ হতে প্রধান অতিথির হাতে বিশেষ সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেওয়া হয়।মতবিনিময় সভায় আরও বক্তব্যে রাখেন আমিরাতে সফররত রাঙ্গুনীয়া পোমরা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ এম বাবুল, সংগঠনের সিনিয়র সহ সভাপতি ইমরাদ হোসেন ইমু, সহ সভাপতি শওকত আকবর ও মোহাম্মদ জামশেদুল আলম, যুগ্ম সম্পাদক মোহাম্মদ মইনুদ্দিন, অর্থ সম্পাদক মোহাম্মদ আবু তাহের, প্রচার সম্পাদক মোহাম্মদ সাজ্জাতুল ইসলাম রুবেল, দপ্তর সম্পাদক মোজাম্মেল হোসেন চৌধুরী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ এমদাদ হোসেন, মোহাম্মদ খোরশেদ, মোহাম্মদ এরশাদ ও সজল চৌধুরী।

এছাড়াও বঙ্গবন্ধু স্মৃতি সংসদ সভাপতি সৈয়দ লুৎফুর রহমান, প্রজন্ম বঙ্গবন্ধু সভাপতি এস, এম রফিকুল ইসলাম, মোছাফ্ফা বঙ্গবন্ধু পরিষদ সাধারণ সম্পাদক আজিম সিকদার, আবুধাবী যুবলীগের সভাপতি জাকের হোসেন জসিম, সাধারণ সম্পাদক মাহবুব খন্দকার সহ সাংবাদিক, শিক্ষক, প্রকৌশলী সহ বিভিন্ন পেশায় কর্মরত প্রবাসী বাংলাদেশীরা উপস্থিত ছিলেন।

সভাপতির সমাপনী বক্তব্যে আলহাজ্ব ইফতেখার হোসাইন বাবুল বলেন, মাননীয় প্রধানমন্ত্রীকে ভালবেসে বার বার মূল্যবান ভোট দিয়ে দেশবাসী আওয়ামীলীগকে ক্ষমতা এনেছেন। সুতরাং এটি একটি বিশাল অর্জন। পাশাপাশি তিনি উনার এলাকার স্নেহভাজন প্রধান অতিথির ভূয়সী প্রশংসা করে বলেন, রাজনীতি’তে ত্যাগী, পরিশ্রমী,মেধাবী ও স্মার্টদের দলে জায়গা করে প্রধানমন্ত্রী যেমন ড. হাসান মাহমুদকে আবিষ্কার করেছেন, তেমনি ড. হাছান মাহমুদ এম,পি, মহোদয় এমরুল করিম রাশেদকে আবিষ্কার করেছেন। যারা দল এবং দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। এছাড়া তিনি উপস্থিত প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সবশেষে দেশের সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করেন সংগঠনের যুগ্ম সম্পাদক গোলাম কাদের চৌধুরী ইফতি।

Related Posts