আন্তর্জাতিক আরব আমিরাত ধর্ম

মোচ্ছাফ্ফাহ সানাইয়া প্রবাসীদের সাথে রাষ্ট্রদূতের ইফতার ও দোয়া মাহফিল

 

সনজিত কুমার শীল।

সংযুক্ত আরব আমিরাত শিল্পনগরী মুসাফ্ফা ছানাইয়া চল্লিশ নাম্বার রজনীগন্ধা সিআইপি হলে গত ৮ই এপ্রিল ২০২৩ ইং দেড় হাজার অধিক প্রবাসীদের সাথে আবুদাবিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর মহোদয় ইফতার মাহফিলের আয়োজন করেন। প্রবাসী কল্যাণ সংস্থা প্রতিষ্ঠাতা ও সভাপতি সুমাইয়া গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট দানবীর ফখরুল ইসলাম খান সিআইপির সার্বিক সহযোগিতায় ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। প্রবাসীদের শুভেচ্ছা বিনিময় কালে বৈধ পথে রেমিটেন্স পাঠানোর জন্য আহ্বান জানান। প্রবাসীদের বেকার সমস্যা দূরীকরণের ও কথা বলেন। এখন আমি রাতে গরমের মৌসুম শুরু হয়েছে শরীর সুস্থ রাখার জন্য ভালো খাবার এবং সুন্দরভাবে চলাফেরার জন্য বাসি খাবার না খাওয়ার জন্য পরামর্শ দেন। প্রবাসীরা নিয়মিত কোম্পানির কাজকর্ম এবং বেতনাদি পাচ্ছেন কিনা সে বিষয়ে খবরা খবর নেন। প্রবাসীদের কোন সমস্যা থাকলে দূতাবাসকে অভিহিত করার জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠান পরিচালনা করেন আবুধাবি বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর মোহাম্মদ হাজেরা সাব্বির হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূতাবাসের উপ মিশন মোহাম্মদ মীজানুর রহমান, দুবাই কনস্যুলেট কমার্শিয়াল কাউন্সিলর কামরুল হাসান, বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার প্রতিস্ঠাতা ও সভাপতি আল সুমাইয়া গ্রুপের সুমাইয়া গ্রুপের চেয়ারম্যান ফখরুল ইসলাম খান (সিআইপি)।
অনুস্ঠানে অন্যান্যদের মধ্যে বাংলাদেশ সমিতির সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, বঙ্গবন্ধু পরিষদ আবুধাবি কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ইমরাত হোসেন ইমু,সহ বিভিন্ন রাজনৈতিক ও প্রবাসী সংগঠনের নেতৃবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ দূর দূরান্ত থেকে আসা প্রবাসীরা।
রাষ্ট্রদূত মহোদয় বলেন প্রবাসীদের কল্যাণে এবং পরিবারের সুরক্ষার জন্য ওয়েস আনার্স কল্যাণ বোর্ডের অধীনে প্রবাসী কল্যাণ কার্ড করার জন্য আহ্বান জানান। তিনি আরো বলেন আমিরাতের সদ্য চালু হওয়া বেকার বীমা সম্পর্কে বিস্তারিত আলোচনা করে সকলকে এ বীমা করে না থাকলে করার আহবান জানান। এই বীমা না করিলে আগামীবার ভিসা লাগানোর জন্য অসুবিধা হতে পারেন বলে উল্লেখ করেন। তিনি বিগত বছরের প্রবাসীদের অপমৃত্যুর সংখ্যা উল্লেখ করে সকল প্রবাসীদের ভাল থাকতে, ভাল খেতে , নিয়মিত চিকিৎসা সেবা গ্রহন করতে পরামর্শ দেন। এই গরমের দিনে বেশি বেশি করে পানি পান করার জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানান। বর্তমান দূতাবাসে সেবার কার্যক্রম বৃদ্ধি হেল্প ডেক্স কাউন্টার চালু করেছেন। যারা দূতাবাসের সেবা নিতে যাবেন সরাসরি দূতাবাসের কাউন্টারে গিয়ে যোগাযোগ করার জন্য অনুরোধ জানান। এম্বাসির বাইরে ড্রাইভার ও দালাল চক্রের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সরাসরি দূতাবাসে গিয়ে যোগাযোগ করার জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানান।
পরে দেশ জাতি প্রবাসীদের কল্যাণে মোনাজাত ও দোয়া করেন মৌলানা ইমরান হোসেন।

Related Posts