সংযুক্ত আরব আমিরাতের আজমানে “রেডিমেড গার্মেন্টস ট্রেডার্স এসোসিয়েশন” উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
গতকাল ১৪ই এপ্রিল শুক্রবার আজমানের কাসের আল জর্প রেষ্টুরেন্টের হলরুমে আয়োজিত ইফতার মাহফিলে সংগঠনের সভাপতি ইমন মোহাম্মদ হাকিম সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাইয়ের সভাপতি, NRB ব্যাংকের চেয়ারম্যান এবং আল হারামাইন গ্রুপের চেয়ারম্যান জনাব মাহতাবুর রহমান নাসির (সিআইপি), প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাইয়ের সিনিয়র সহ সভাপতি আইয়ুব আলী বাবুল (সিআইপি)।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাইয়ের সহ সভাপতি মোহাম্মদ রাজা মল্লিক, সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ, বাংলাদেশ বিজনেস কাউন্সিল আজমানের সভাপতি প্রকৌশলী মোহাম্মদ জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ হেলাল উদ্দিন, সিনিয়র যুগ্ম সম্পাদক সহিদুল ইসলাম চৌধুরী, এক্সিকিউটিভ মেম্বার মোঃ আলতাফ হোসেন, আলমগীর চৌধুরী।
রেডিমেড গার্মেন্টস ট্রেডার্স এসোসিয়েশন আজমানের প্রধান উপদেষ্টা হুমায়ুন কবির, লিটন ভূইয়া, সিনিয়র সহ সভাপতি শামিম আহমেদ, মেজবাহ উদ্দিন গাজী, সহ সভাপতি নাসির উদ্দিন, সুমন আহমেদ, নোমান সরকার, সিনিয়র যুগ্ন সম্পাদক সিরাজুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক আশরাফ চৌধুরী, মাইনউদ্দিন কেশু ভূইয়া, সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দিন আরিফ, দপ্তর সম্পাদক মাহমুদ সজল, প্রচার সম্পাদক সালাউদ্দিন রনি প্রমুখ। সব শেষে মোনাজাত পরিচালনা করেন মুফতি মাসুম বিল্লাহ।












