চট্টগ্রাম ধর্ম

ভেদাভেদ ভুলে এলডিপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান এয়াকুব আলীর 

 

পটিয়া প্রতিনিধি:

লিবারেল ডেমোক্রেটিক পার্টি- এলডিপি সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নের উদ্যোগে ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ মার্চ) বিকেলে খাগরিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত ইফতার ও আলোচনা খাগরিয়া ইউনিয়ন এলডিপির সভাপতি জাফর আহমেদর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আমিরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি শিল্পপতি এম এয়াকুব আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া শিমুল, সাতকানিয়া উপজেলা এলডিপির সভাপতি মাহামুদুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, উত্তর সাতকানিয়া এলডিপির সাংগঠনিক সম্পাদক হোসেন উদ্দিন আহমদ ভূট্রো, দোহাজারী পৌরসভা এলডিপির সভাপতি লিয়াকত আলী, সাতকানিয়া উপজেলা এলডিপির সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম।
আরও বক্তব্য রাখেন, সাতকানিয়া উপজেলা এলডিপির যুগ্ম সম্পাদক মহিউদ্দিন সাদেক, সেলিম রেজা, গনতান্ত্রিক যুবদল খাগরিয়া ইউনিয়ন সভাপতি বদিউল আলম, সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন, আবদুল জব্বার, গনতান্ত্রিক শ্রমিকদল চট্টগ্রাম দক্ষিণ জেলার আহবায়ক মনজুর মোহাম্মদ, সদস্য সচিব মো. শাহজাহান, খাগরিয়া ইউনিয়ন গনতান্ত্রিক শ্রমিকদলের সভাপতি মোহাম্মদ আলী প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে এলডিপি নেতা এম এয়াকুব আলী বলেন, গত সতের বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময়ে এলডিপির নেতাকর্মীদের উপর নির্যাতন নিপিড়ন চালানো হয়েছে। আজকে তারা এলাকা ও দেশ ছাড়া। এভাবে বিশাল আয়োজন করে সভা সমাবেশ কিংবা ইফতার মাহফিল করা এতোদিন সম্ভব হয়নি। আজ সময় এসেছে সকল ভেদাভেদ ভুলে এলডিপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে সোচ্চার হবার। তাদেরকে যেখানেই যেভাবে পাওয়া যায় ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিবেন। পাশাপাশি এলডিপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে তাদের সুখ দুঃখের সারথি হওয়ার আহবান জানান।

Related Posts