চট্টগ্রাম রাজনীতি

দেশ নিয়ে ভেতর ও বাইরে গভীর ষড়যন্ত্র চলছেঃ সরওয়ার আলমগীর

নিজস্ব প্রতিবেদক

দেশ নিয়ে নানামুখী ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর। তিনি বলেন- এ দেশ নিয়ে দেশের ভেতর ও বাহিরে গভীর ষড়যন্ত্র চলছে । এসব ষড়যন্ত্র ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে । সকল ষড়যন্ত্র মোকাবেলায় দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশবাসীর প্রতি সজাগ থাকার জন্য আহবান জানিয়েছেন । তিনি বলেন- নতুন করে আর কোন ষড়যন্ত্র এ দেশের শান্তি প্রিয় মানুষ মেনে নিবে না । সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে । তারেক রহমানের ৩১দফা মানলে এ দেশ বাঁচবে।
তিনি বলেন- যারা স্বৈরাচার শেখ হাসিনাসহ আ.লীগকে এদেশে পূর্ণবাসনে স্বপ্ন দেখছেন তারা কি ভুলে গেছেন জুলাই বিল্পবের কথা ! যদি ভুলে যান তাহলে ভুলের স্বর্গে বাস করছেন বলে জানান।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় উপজেলার ভুজপুর থানা কৃষক দলের উদ্যোগে ভুজপুর মাদ্রাসার মাঠে শুক্রবার (২১ মার্চ) আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভুজপুর থানা কৃষক দলের আহবায়ক নাজিম উদ্দীন বাচ্চুর সভাপতিত্বে ও জাহেদুল আলম মেম্বার এর সঞ্চালনায় মাহফিলে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের আহবায়ক বদিউল আলম বদরুল । বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি পৌরসভা বিএনপি আহবায়ক মোবারক হোসেন কাঞ্চন, জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জ্বল । এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, মহিন উদ্দিন আজম তালুকদার, সাবেক ইউপি চেয়ারম্যান ফরিদুল আলম, তাহের সিদ্দিকী, মনুসুর আলম চৌধুরী, আবু তালেব, এনামুল হক, আবুল খায়ের, একরামুল হকসহ আরো অনেকেই।

Related Posts