বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি আবুধাবীর উদ্যোগে গণতন্ত্রের মানস কন্যা জননেএী ,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সংগঠনের সভাপতি আলহাজ্ব ইফতেখার হোসেন বাবুল এর সভাপতিত্বে সংগঠনের সাধারন সম্পাদক নাছির তালুকদার পরিচালনায় অনুষ্টিত হয় , এতে বক্তরা বলেন শেখ হাসিনার ৪২ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস মুক্তিযুদ্ধের চেতনা পুনরুদ্ধার এবং সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার অভিযাত্রায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন একটি তাৎপর্যপূর্ণ ঘটনা।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর প্রায় ছয় বছর নির্বাসিত জীবন কাটিয়ে ১৯৮১ সালের ১৭ মে দেশে ফেরেন তার জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনা। ১৯৭৫ সালের ১৫ আগস্ট যেদিন বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়, শেখ হাসিনা তখন তার ছোটবোন শেখ রেহানা এবং দুই সন্তানসহ স্বামীর কর্মস্থল পশ্চিম জার্মানিতে অবস্থান করছিলেন। ফলে তারা খুনিদের হাত থেকে প্রাণে বেঁচে যান। এতে বক্তব্য রাখেন ,আলহাজ্ব ইফতেখার হোসেন বাবুল ,ইমরাদ হোসেন ইমু ,নাছির তালুকদার ,মঈন উদ্দিন ,জাহাগীর কবির বাম্পী,বাম্পী ,গোলাম কাদের ইফতি ,এস এম আলা উদ্দিন ,সাজ্জাদুল ইসলাম ,মোজাম্মেল চৌধুরী , মোহাম্মদ মোর্শেদুল আলম ,ফরহাদ হোসেন ,মোহাম্মদ খোরশেদ,মোহাম্মদ ফরহাদ ,নাছির মামুন ,মোহাম্মদ এরশাদ সহ প্রমুখ নেতৃবৃন্দ ॥পরিশেষে বিশেষ মোনাজাত পরিচালনায় করেন মৌলনা মমতাজুল ইসলাম ।












