ঐতিহাসিক ৬ দফা দিবসে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এর পক্ষে নগরীর লালদিঘী ময়দানে নব নির্মিত স্থাপিত ৬ দফা মঞ্চে আজ দুপুরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছেন নেতৃবৃন্দ।
এই সময় নেতৃবৃন্দ বলেন, ৬ দফা কে বাঙ্গালীর মুক্তির সনদ বলা হয়। এতো দিন চট্টগ্রামের ৬ দফা দিবস পালনের কোন স্থান ছিল না। মাননীয় শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেই মাঠে ৬ দফা ঘোষণা করেছিলেন সেই মাঠে ৬ দফা মঞ্চ তৈরি করে সেই স্মৃতি সংরক্ষণ করাই আমরা উনাকে ধন্যবাদ জানাই। ঐতিহাসিক ৬ দফা আগামীতেও আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগাবে।
শিক্ষা উপমন্ত্রী পক্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক কাউন্সিলর জহর লাল হাজারী, কাউন্সিলর পুলক খাস্তগীর, চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কাউন্সিলর নীলু নাগ, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু,কাউন্সি রুমকি সেন গুপ্ত, সাবেক ছাত্রনেতা বিপ্লব মিত্র, নগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রাজীব দত্ত রিংকু, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য রিটু দাশ বাবলু,এনায়েত বাজার ওয়ার্ড আওয়ামী লীগ নেতা বিপুঘোষ বিলু, শিবু প্রসাদ চৌধুরী, স্বেচ্ছাসেবক লীগের নেতা সুমন তালুকদার, চচট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুভাষ মল্লিক সবুজ প্রমুখ।












