খেলা চট্টগ্রাম

পলোগ্রাউন্ড মাঠ হবে ক্রীড়া চর্চার প্রাণকেন্দ্রঃ ফজলে করিম

 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল প্রতিযোগিতার মধ্য দিয়ে দীর্ঘ সময় বাদে চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে ক্রীড়া আয়োজন ফিরল।

বৃহস্পতিবার পলোগ্রাউন্ড মাঠে ফুটবল প্রতিযোগিতার মহানগর পর্বের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রেলপথ সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাউজানের সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী।

অনুষ্ঠানে তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্রীড়াবান্ধব সরকার। ক্রীড়াচর্চার মাধ্যমে নতুন প্রজন্ম নিজেদেরকে বিকশিত করবে এবং মাদক থেকে দূরে থাকবে। পলোগ্রাউন্ড মাঠকে চট্টগ্রামে ক্রীড়া চর্চার প্রাণকেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। এজন্য রেলপথ মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় সহায়তা করা হবে।

“পলোগ্রাউন্ডে অ্যাথলেটিকস ট্র‍্যাক বসানোর জন্য চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে যে প্রস্তাবও দেয়া হয়েছে, তা চট্টগ্রাম বিভাগের ক্রীড়া চর্চায় যুগান্তকারী ভূমিকা রাখবে। পলোগ্রাউন্ডে ফুটবল, ক্রিকেট, হকি ও অ্যাথলেটিকস-এই ইভেন্টগুলোতে যাতে ক্রীড়াবিদ গড়ে ওঠে, সেজন্য অবকাঠামোগত উন্নয়ন করা হবে।”

রেলওয়ের পলোগ্রাউন্ড মাঠটিতে আন্তর্জাতিক বাণিজ্য মেলাসহ বছরের বিভিন্ন সময় নানা মেলা আয়োজন করা হয়। এছাড়া মাঝে মাঝে এ মাঠে আয়োজিত হয় রাজনৈতিক কর্মসূচিও।

বাকি সময় স্থানীয় শিশু কিশোররা মাঠটিতে খেললেও বহু বছর কোনো ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় না। তাছাড়া মাঠে অনুশীলনের তেমন কোনো অবকাঠামোও নেই।

এবার চট্টগ্রাম জেলা প্রশাসন উদ্যোগ নিয়ে পলোগ্রাউন্ডে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল প্রতিযোগিতার মহানগর পর্বের আয়োজন করেছে।

<div class=”paragraphs”><p>অতিথিরা মাঠটি ঘুরে দেখেন।</p></div>
অতিথিরা মাঠটি ঘুরে দেখেন।
বৃহস্পতিবারের অনুষ্ঠানে জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, “চট্টগ্রামের ১৯১টি ইউনিয়নে মাঠ তৈরির কাজ চলমান আছে। ইতোমধ্যে উপজেলা নির্বাহী অফিসারগণ ও এসিল্যান্ডগণ প্রতিটি ইউনিয়নে খেলার মাঠের জন্য জমি ও জায়গা চিহ্নিত করেছেন।

“এখন ধাপে ধাপে সেখানে ইউনিয়ন স্পোর্টস অ্যান্ড কালচারাল সেন্টার নির্মাণ করা হবে। চট্টগ্রাম জেলায় আগামী এক বছরের মধ্যে এই ১৯১টি মাঠে খেলাধুলা চালু হবে। এটি চট্টগ্রামবাসীর জন্য সরকারের পক্ষ থেকে একটি বিশেষ উদ্যোগ।”

অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক (সিজেকেএস) আ জ ম নাছির উদ্দীন বলেন, “চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে জেলা প্রশাসন ক্রীড়াবান্ধব সকল উদ্যোগ বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতা করা হবে।”

ফুটবল প্রতিযোগিতা দিয়ে ক্রীড়া আয়োজন ফিরল পলোগ্রাউন্ড মাঠে
পরে অতিথিরা মাঠটি পরিদর্শন করেন। এর মধ্য দিয়ে মাঠটির অবকাঠামোগত উন্নয়নের সম্ভাব্যতা যাচাই করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে জেলা প্রশাসন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুল মালেক, সিজেকেএস সহ-সভাপতি রাউজান উপজেলা পরিষদ চেয়ারম্যান এহছানুল হায়দার চৌধুরী বাবুল, জেলা প্রশাসনের এনডিসি মো. তৌহিদুল ইসলাম, সিনিয়র সহকারী কমিশনার মাজহারুল ইসলাম চৌধুরী, ফিরিঙ্গিবাজার ওয়ার্ডের কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, জেলা ক্রীড়া অফিসার হারুনুর রশিদ কাজল।

Related Posts