চট্টগ্রাম সিএমপি

 ঈদুল আযহা উপলক্ষে যানযট নিরসনে সিএমপি’র ট্রাফিক দক্ষিণের নির্দেশনা

 

আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে যানজট নিরসন ও ঈদে ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করার লক্ষ্যে বাস-মিনিবাস মালিক-শ্রমিক নেতৃবৃন্দের সাথে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক দক্ষিণ বিভাগের মতবিনিময় সভা গতকাল ২২ জুন বৃহস্পতিবার নগরীর সদরঘাটস্থ আইস ফ্যাক্টরী রোডের ট্রাফিক-দক্ষিণ কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) এন.এম নাসিরুদ্দিন। সভায় আসন্ন পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে সময়োপযোগী কতিপয় নির্দেশনা দেন তিনি। নির্দেশনাগুলো হচ্ছে-যাত্রী সাধারণের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় ও সড়কে যত্রতত্র গাড়ি পার্কিং করে যানজট সৃষ্টি করে স্বাভাবিক যাত্রায় বিঘœ ঘটানো যাবে না। এ লক্ষ্যে কাউন্টার ভিত্তিক নজরদারি বৃদ্ধি করা হবে। শহরে প্রবেশকারী পশুবাহী গাড়ির নির্বিঘœ চলাচল নিশ্চিত করতে হবে। ফিটনেসবিহীন ও জরাজীর্ণ-ভাঙ্গাচোরা গাড়ি রাস্তায় নামানো থেকে বিরত থাকতে হবে। জনসাধারণকে ভোগান্তি রোধে অস্থায়ী বা মৌসুমি বাস কাউন্টার করা যাবে না। এক লাইনে একটি করে কাউন্টারে একটা করে গাড়ি চলাচল নিশ্চিত করতে হবে। অতিরিক্ত যাত্রী বহন ও ছাদে যাত্রী নেয়া ও যাত্রীর লাগেজ নিয়ে টানাটানি করা যাবে না। অতিরিক্ত ভাড়ার আশায় যাতে এক রুটের গাড়ি অন্য রুটে চলাচল করতে না পারে এবং শহর এলাকার গাড়ি যাতে বাইরে রিজার্ভ ভাড়ায় যেতে না পারে সে ব্যাপারে নজরদারী বাড়ানো হবে।
টিআই (প্রশাসন) অনিল বিকাশ চাকমার সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রামের সভাপতি অলি আহমদ, চট্টগ্রাম-বাশঁখালী যানবাহন মালিক সমিতির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, চট্টগ্রাম পিএবি সড়ক যানবাহন মালিক সমিতির সভাপতি জাফর উদ্দিন, চট্টগ্রাম-আনোয়ারা বাশঁখালী যানবাহন মালিক সমিতির সভাপতি মোঃ নাজিম উদ্দীন, আন্তঃজেলা বাস মালিক সমিতির লাইন সম্পাদক এ.এস.এম নুরুল হায়দার, ইউনিক সার্ভিসের জিএম আহমদ হোসেন ফারুক, আন্তঃজেলা বাস মালিক সমিতির কর্মকর্তা ফয়েজ আহম্মেদ, দ্রæত যান সার্ভিসের কর্মকর্তা বিপ্লব চৌধুরী, চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রæপের যুগ্ম সম্পাদক মোঃ শাহজাহান, শাহ আমিন সার্ভিসের মালিক আহম্মেদ নবী চৌধুরী, শাহ আমিন চেয়ার কোচ সার্ভিসের পরিচালক মোঃ আজিজ মিয়া, চট্টগ্রাম-কক্সবাজার বিলাসী চেয়ার কোচ মালিক সমিতির কর্মকর্তা হাবিবুর রহমান চৌধুরী, চট্টগ্রাম-কক্সবাজার মিনি বাস মালিক সমিতির কর্মকর্তা মোঃ মজিবুর রহমান, টিআই (বাকলিয়া) মোঃ মনিরুজ্জামান ভুঁইয়া, টিআই (কোতোয়ালি) মোঃ জিয়াউল হাসান, টিআই (চকবাজার) বিপ্লব কুমার পাল, টিআই (সদরঘাট) জহুরুল ইসলাম ও টিআই (টাইগারপাস) অপুর্ব কুমার পাল। ###

Related Posts