আন্তর্জাতিক আরব আমিরাত শোক ও স্মরণ

আমিরাতে ট্যাংক বিস্ফোরণে হাটহাজারীর এক রেমিটেন্স যোদ্ধার মৃত্যু 

 

সংযুক্ত আরব আমিরাতের ফুজেইরাহ আল দাইদ এলাকার বাংলাদেশী গ্যারেজ ব্যবসায়ী মোহাম্মদ দেলোয়ার হোসেন (৩৬) মারা গিয়েছেন।
গত বৃহস্পতিবার (২২ জুন) নিজ ওয়ার্কসপে কর্মস্থলে তেলের ট্যাংক বিস্ফোরণে শরীরের ৭০ভাগ অগ্নিদাহে জ্বলে গেলে গুরুতর আহত অবস্থায় শারজাহ আল দাইদ হাসপাতালে আইসিইউ তে চিকিৎসাধীন থাকা অবস্থায়
আজ মঙ্গলবার (২৭জুন) ভোর সকাল ৫টায় দেলোয়ার হোসেন মারা যান (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। জানা যায় দেলোয়ার হোসেন দেশের বাড়ির ঠিকানা তিনি চট্রগ্রাম হাটহাজারী থানার,কুয়াইশ,বুড়িশ্চর, নজুমিয়াহাট এলাকার নুর আলির বাড়ি।মোহাম্মদ সিরাজ মিয়া ও মঞ্জুর বেগমের পুত্র।এদিকে দেলোয়ার হোসেন এর মৃত্যুতে আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

Related Posts