চট্টগ্রাম শিক্ষা-ক্যাম্পাস

রাঙ্গুনিয়া হাসিনা জামাল কলেজের সভাপতির দায়িত্বে আবারও প্রবাসী নেতা ইফতেখার হোসেন বাবুল

রাঙ্গুনিয়া হাসিনা জামাল ডিগ্রী কলেজের গভর্নিং বডি’র সভাপতি হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পেয়েছেন মো. ইফতেখার হোসেন বাবুল ,তিনি বঙ্গবন্ধু পরিষদ, কেন্দ্রীয় কমিটি আবুধাবীর সংযুক্ত আরব-আমিরাত শাখার সভাপতি।

সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক প্রজ্ঞাপনে ইফতেখার হোসেন বাবুলকে আবারও এ দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্ব পেয়ে রোববার তিনি কলেজ পরিদর্শনে যান।

এ সময় কলেজের শিক্ষকদের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
ইফতেখার হোসেন বাবুল বলেন, সভাপতি হিসেবে শিক্ষা প্রতিষ্ঠানটির ঐতিহ্য ও সুনাম অক্ষুন্ন রেখে সামনের দিকে আরও এগিয়ে নেয়ার ক্ষেত্রে আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

বিশেষ করে শিক্ষার মান ও পরিবেশের প্রতি আমি বিশেষভাবে গুরুত্ব দেবো। রাঙ্গুনিয়ার সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এটাকে গড়ে তোলাই আমার লক্ষ্য।
এজন্য শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর একান্ত সহযোগিতা প্রয়োজন। আশা করি প্রত্যেকে প্রতিষ্ঠানটিকে এগিয়ে নিতে আমাকে সহযোগিতা করবেন।

Related Posts