আন্তর্জাতিক আরব আমিরাত

আবুধাবির হামদান স্ট্রেটে সিজিপি মোবাইল ও কম্পিউটার দোকানের যাত্রা শুরু

 

সনজিত কুমার শীল

সংযুক্ত আরব আমিরাত বিশ্বের নিরাপদ শহর আবুধাবী হামদান স্ট্রেট এডিসিবি ব্যাংক ও এডনক পেট্রোল পাম্পের পিছনে বাংলাদেশী মালিকানাধীন সিজিপি
মোবাইল ও কম্পিউটার দোকানের যাত্রা শুরু করেছে। গত ৭ জুলাই শুক্রবার এই বাংলাদেশি প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। ফিতা কেটে শুভ উদ্বোধন করেন ইঞ্জিনিয়ার সঞ্জীব বড়ুয়া ও ইঞ্জিনিয়ার আশিস বড়ুয়া। এতে আরো উপস্থিত ছিলেন দোকানের স্বত্বাধিকারী বাবুন বড়ুয়া ও রুবেল বড়ুয়া। উদ্বোধনী অনুষ্ঠানে বিকাশ বড়ুয়ার সঞ্চালনায় উপস্থিত ছিলেন আমিরাত নাগরিক, ব্যবসায়িক টিপু বড়ুয়া, নয়ন বড়ুয়া, শওকত আলী, মোহাম্মদ ওসমান, মোহাম্মদ সালাম মোঃ শাজাহান সাবুকু, মিঠুন বড়ুয়া, হারুন, ওয়াহিদ সহ আরো অনেকে। ব্যবসায়ীরা বলেন করোনা কালীন পার করে বর্তমানে এ প্রবাসে বাংলাদেশীরা বিভিন্ন ব্যবসা-বাণিজ্যের সাথে জড়িত রয়েছেন। দোকানের স্বত্বাধিকারীরা বলেন সিজিপি মোবাইল দোকান ছাড়াও আবুধাবিতে পাবলিক মোবাইল ফোন এন্ড কমিউনিস্ট ইলেকট্রনিক্স, মোছাফ্ফা সানাইয়া ৫ নং সফট স্টার মোবাইল দোকান রয়েছে। পরে ব্যবসা-বাণিজ্য প্রসারের জন্য প্রার্থনা করা হয়।

Related Posts