জাতীয় রাজনীতি

বিদেশে বাংলাদেশের এমপি আটকের ঘটনা সরকার ও প্রবাসীদের জন্য বিব্রতকরঃ পররাষ্ট্র মন্ত্রণালয় 

ওমানে অনুষ্ঠান করতে যেয়ে সংরক্ষিত আসনের (চট্টগ্রাম) সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হওয়ার ঘটনা প্রবাসী ও বাংলাদেশ সরকারের জন্য বিব্রতকর ছিল। যদিও ওমানে বাংলাদেশ দূতাবাসের হস্তক্ষেপে তাকে মুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলি সাবরীন বলেছেন, ওমানে সংরক্ষিত আসনের (চট্টগ্রাম) সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হওয়ার ঘটনা প্রবাসী ও বাংলাদেশ সরকারের জন্য বিব্রতকর। ওমানে বাংলাদেশ দূতাবাসের হস্তক্ষেপে তাকে মুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন,প্রধানমন্ত্রী প্রবাসী বাংলাদেশিদের স্থানীয় আইনকানুনের প্রতি শ্রদ্ধাশীল থাকার এবং তা মেনে চলার প্রতি গুরুত্বারোপ করেছেন। প্রবাসী বাংলাদেশিদের প্রতি প্রত্যাশা থাকবে যে বাংলাদেশি নেতারা ও উচ্চপর্যায়ের প্রতিনিধিরা যখন বিদেশ সফর করেন, তখন তাদের সঙ্গে সাক্ষাৎ ও তাদের সভা করার ক্ষেত্রে প্রবাসীরা স্থানীয় আইন যথাযথভাবে মেনে চলবেন। যেন এ ধরনের বিব্রতকর পরিস্থিতির শিকার হতে না হয়।
তিনি আরো জানিয়েছেন, ওই সভায় সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের যে কয়জন ছিলেন, তাদের সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে।

Related Posts