দেশের বৈরী আবহাওয়ায় নাজুক চট্টগ্রাম বিভিন্ন এলাকায় জলাবদ্ধতায় বিপর্যস্ত অসহায় মানুষের মাঝে আশার আলো হয়ে আবির্ভাব হয় চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু এবং সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ।
নগরীতে তিন দিনের ভারি বৃষ্টিপাতে নিন্মাঞ্চল প্লাবিত এলাকার এক প্রান্তে বাকলিয়া, চাঁদগাও, পাঁচলাইশ, চকবাজার, সদরঘাট থেকে অন্য প্রান্তে থাকা ডবলমুরিং,হালিশহর, পাহাড়তলী,বন্দর, পতেংগায় বসবাসরত মানুষের মাঝে প্রায় ২০ হাজার শুকনো ও রান্না করা খাবার নিয়ে ছুটে যায় চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ। এই সময়ে আরো উপস্থিত ছিলেন নগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি এডভোকেট তসলিম উদ্দিন, নাজমুল হুদা শিপন, আজাদ খান অভি, সাংগঠনিক সম্পাদক দেবাশীষ আচার্যা,প্রচার সম্পাদক মোসাদ্দেক নুর চৌধুরী তপু সহ সংগঠনের বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের অসংখ্য নেতাকর্মী।












