ধর্ম

সেইন্যার বাড়ি শাহী জামে মসজিদে মাহফিলে ঈদে-এ মিলাদুন্নবী

চট্টগ্রাম প্রতিনিধি:

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের সেইন্যার বাড়ি শাহী জামে মসজিদে বিশাল মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (১২ রবিউল আউয়াল) বাদে মাগরিব হতে মসজিদ পরিচালনা পরিষদের ব্যবস্থাপনায় এ মাহফিল এ মিলাদ শুরু হয়।

এতে সেইন্যার বাড়ি শাহী জামে মসজিদ পরিচালনা পরিষদের সভাপতি মুহাম্মদ মনিরুল হকের সভাপতিত্বে দেশ বরেণ্য আলেমরা উপস্থিত হয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) সম্পর্কে আলোচনা শুরু করেন।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। প্রায় দেড় হাজার বছর আগে ৫৭০ সালের এই দিনে মানব জাতির জন্য রহমত হিসেবে হযরত মুহম্মদ (সা.) এর আবির্ভাব ঘটে। আজকের দিনটি মুসলিম উম্মাহর কাছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) নামে পরিচিত। ৫৭০ সালের এই দিনে (১২ রবিউল আউয়াল) আরবের মক্কা নগরীর সভ্রান্ত কুরাইশ বংশে মা আমিনার কোল আলো করে জন্ম নিয়েছিলেন বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)।

মহানবী হযরত মুহম্মদ (সা.) এর জন্মের আগে গোটা আরব অন্ধকারে নিমজ্জিত ছিল। ওই সময় আরবের মানুষ মহান আল্লাহকে ভুলে গিয়ে নানা অপকর্মে লিপ্ত ছিল। আরবে দেখা দিয়েছিল অরাজকতা ও বিশৃঙ্খলা। এ যুগকে বলা হতো ‘আইয়ামে জাহেলিয়াত’র যুগ। তখন মানুষ হানাহানি ও কাটাকাটিতে লিপ্ত ছিল এবং মূর্তিপূজা করত। এই অন্ধকার যুগ থেকে মানবকুলের মুক্তিসহ তাদের আলোর পথ দেখাতে মহান আল্লাহ হযরত মুহম্মদ (সা.) কে দুনিয়ায় প্রেরণ করেন।

হযরত মুহম্মদ (সা.) অল্প বয়সেই আল্লাহর প্রেমে অনুরক্ত হয়ে পড়েন এবং প্রায়ই তিনি হেরা পর্বতের গুহায় ধ্যানমগ্ন থাকতেন। পঁচিশ বছর বয়সে মহানবী বিবি খাদিজার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। মাত্র ৪০ বছর বয়সে তিনি নবুয়ত লাভ বা মহান রাব্বুর আলামিনের নৈকট্য লাভ করেন। তৎকালীন আরব জাহানের বাস্তবতায় এ দিনের গুরুত্ব ও তাৎপর্য অনেক বেশি। বাংলাদেশসহ বিশ্ব মুসলিম সম্প্রদায় এ দিনটি ঈদে মিলাদুন্নবী হিসেবে পালন করে থাকে। এ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে পক্ষকালব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।

Related Posts