আন্তর্জাতিক প্রবাসী

ইউরোপের দেশসমূহে রাষ্ট্রীয়ভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে ’আইজেএনই’ এর সুপারিশ

অনুরুপ টিটু,ফিনল্যান্ড থেকেঃ
ইউরোপের দেশ সমূহে রাষ্ট্রীয়ভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন ও ভাষা শহীদ মিনার নির্মাণের সুপারিশ করলো আন্তর্জাতিক সাংবাদিক সংস্থা ’আইজেএনই’। সম্প্রতি সংস্থাটির সভাপতি ভূঁইয়া এন জামান ইউরোপিয়ান পার্লামেন্ট ও ইউরোপিয়ান কমিশন সফরকালে ইউরোপিয়ান সংসদের দুইজন প্রভাবশালী সদস্যের নিকট এই সুপারিশমালা হস্তান্তর করেন। সাক্ষাৎকালীন সময়ে এমইপি হেন্না ভীরকুসেন এবং সিরাপা পিএতি কাইনেন তারা তাদের ব্যক্তিগত তরফে ইউরোপেটি দেশ সমূহে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন ও স্থায়ী শহীদ মিনার নির্মাণে তাদের ব্যক্তিগত আগ্রহের কথা ব্যক্ত করেন এবং যথাযথ প্রক্রিয়া মেনে ইউরোপের দেশ সমূহে যাতে দিবসটি উদযাপিত হয় এবং ভাষা শহীদ মিনার নির্মাণে সরকার সমূহ এগিয়ে আসে সেই ব্যাপারে যথাযত পদক্ষেপ নেবেন বলে ’আইজেএন’ সভাপতিকে আস্বস্থ করেন। সুপারিশমালা হস্তান্তরের সময় ফিনল্যাণ্ড হতে আগত ক্ষমাশীল দল কোকোমুসের ৩০ সদস্যের একটি প্রতিনিধিদল উপস্থিত ছিলেন।

Related Posts