চট্টগ্রাম ধর্ম

মিরসরাই রাজাপুরে স্বামী জ্যোতিশ্বরানন্দ গিরি’র আবির্ভাব উৎসব উদযাপন

অনন্তকালব্যাপী অখন্ড গীতাপাঠের প্রবর্তক, উপমহাদেশের কিংবদন্তী অধ্যাত্ম মহাসাধক ও সীতাকুন্ড শঙ্কর মঠ ও মিশনের প্রাণ পুরুষ যোগাচার্য পরমহংস শ্রীশ্রীমৎ স্বামী জ্যোতিশ্বরানন্দ গিরি মহারাজের ১১৬তম শুভ আবির্ভাব উৎসব আজ ৭ মার্চ শুক্রবার মিরসরাই উপজেলার রাজাপুরস্থ শঙ্কর মিশন জ্যোতিশ্বরানন্দ গীতা মন্দিরে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে স্বামী জ্যোতিশ্বরানন্দ গিরির জন্মস্থানে শঙ্কর মিশন রাজাপুর শাখা কর্তৃক আয়োজিত বিভিন্ন ধর্মীয় কর্মসূচির মধ্যে ছিল-গুরুপূজা, মঙ্গলারতি শ্রীমদ্ভগবদগীতা পাঠ, বিশ্বশান্তি শ্রীশ্রীগীতাযজ্ঞ, শ্রীশ্রী চন্ডীপাঠ, মঙ্গল শোভাযাত্রা, দীক্ষাদান অনুষ্ঠান, সনাতন ধর্ম মহাসম্মেলন, প্রসাদ বিতরণ ও ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে পৌরহিত্য করেন সীতাকুন্ড শঙ্কর মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ। আবির্ভাব উৎসবে জাতি-ধর্ম নির্বিশেষে সকল ভক্ত-শিষ্য উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মিরসরাইস্থ রাজাপুর শঙ্কর মিশনের পক্ষ থেকে কর্মাধ্যক্ষ শ্রীমৎ জগদীশ্বরানন্দ ব্রহ্মচারী ##

Related Posts