চট্টগ্রাম বোয়ালখালীতে মাহে রমজান উপলক্ষে আমুচিয়া ও আহলা কড়লডেঙ্গা ইউনিয়ন বিএনপির সকল অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে পবিত্র ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার (৯ মার্চ) উপজেলার কালাইয়ের হাট এলাকায় আমুচিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবু ছিদ্দিক এর সভাপত্বিতে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক জনাব হাজী ইসহাক চৌধুরী, প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব বার বার নির্বাচিত সফল চেয়ারম্যান জনাব হামিদুল হক মন্নান। করলডেঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আবুল বশর চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন, ওয়াহিদুল আলম , শাহ আলম, আক্কাস মেম্বার, তারেক হোসেন, পেয়ার মোহাম্মদ, কপিল উদ্দিন, সোলাইমান তালুকদার, ইউছুপ আলী, যুবদল নেতা গোলাম হোসেন নান্নু, নুরুল আলম এ্যানী, মোঃ নেজাম, মীর ইলিয়াস, এস এ রাসেল, নূর হোসেন, মুহিদুল আলম জিকু, ছাত্রদল নেতা আরেফিন রিয়াদ, এনামুল হক সজিব, জুবায়ের রায়হান, কামাল হোসেন রকি, জুবায়ের তাহরিম, নেজাম, ইরফান, ফরহাদ, আকিব, বোরহান প্রমুখ।












