চট্টগ্রাম রাজনীতি

ড. ইউনুছ আওয়ামী প্রশাসনকে এখনো পরিবর্তন করতে পারেনি- ড. অলি আহমদ

 

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) চেয়ারম্যান ড. কর্ণেল (অবঃ) অলি আহমদ বীর বিক্রম বলেছেন প্রধান উপদেষ্টা ড. ইউনুছ আওয়ামী ফ্যাসিবাদী প্রশাসনের লোকজনকে এখনো পরিবর্তন করতে পারেনি। দূর্নীতিবাজ লুটেরা কর্মকর্তাদের পিটিয়ে গণধোলাই দিয়ে  প্রশাসন থেকে তাড়াতে হবে। আওয়ামী লীগের দোসরেরা ভারতে আশ্রয় নিয়েছে। শেখ হাসিনার অত্মীয়স্বজন সহ আওয়ামীলীগের লোকজন ভারতে পালিয়ে গিয়ে সেখানে নাগরিকত্ব গ্রহণ করেছে। তারা মুসলমান নয় এবং এ দেশের নাগরিকও নয় ভবিষ্যতে তাদের এদেশে আর আসতে দেওয়া হবে না। বেঁচে থাকতে হলে সিংহের মতো বাঁচতে হবে। ভয় পেলে চলবে না।
ড. ইউনুছ আওয়ামী লীগকে এখনো ভয় পায়। তাই তাদের বিরুদ্ধে তেমন কেন ব্যবস্থা নিতে পারেনি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের উদ্দেশ্যে এ রাজনীতিবিদ আরও বলেন, ক্ষমতার লোভ না করে দেশের উন্নয়নের জন্য কাজ করলে একদিন ক্ষমতা নিজের হাতে এসে ধরা দিবে। আওয়ামী লীগের লোকজন যাতে দলের ভেতর ঢুকে না যায় সেদিকে খেয়াল রাখার জন্য তিনি নেতৃবৃন্দের প্রতি আহবান জানান।

শনিবার (১৫ মার্চ) দক্ষিণ চট্টগ্রামের পটিয়া রাহাত আলী উচ্চ বিদ্যালয় মাঠে পটিয়া উপজেলা ও পৌরসভা  এলডিপি আয়োজিত বিশাল সমাবেশ ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে ড. অলি আহমদ বীর বিক্রম এসব কথা গুলো বলেন।

পটিয়া উপজেলা এলডিপির সভাপতি মনছুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি শিল্পপতি এম এয়াকুব আলী।

এলডিপি নেতা আবদুল কুদ্দুস ও আইয়ুব আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া শিমুল, চন্দনাইশ উপজেলা এলডিপির সভাপতি মোতাহের মিয়া, সাধারণ সম্পাদক আকতারুল আলম, চন্দনাইশ পৌরসভা এলডিপির সভাপতি আইনুল কবির, এলডিপির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আহমদ নবী, এলডিপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এম এ জাফর, বাশঁখালী পৌরসভা এলডিপির সভাপতি আনিসুল ইসলাম, সাতকানিয়া উপজেলা এলডিপির সভাপতি মাহমুদুল হক চৌধুরী, পটিয়া পৌরসভা জামায়াতের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, দোহাজারী পৌরসভা এলডিপির সভাপতি লিয়াকত আলী, পটিয়া পৌরসভা এলডিপির সহ-সভাপতি সামশুল আলম সিকদার, পটিয়া উপজেলা জামায়াতের নায়েবে আমীর সাদেক হোসেন, সেক্রেটারী আনোয়ার হোসেন, চন্দনাইশ পৌরসভা এলডিপির সাধারণ সম্পাদক আকতার হোসেন, পটিয়া পৌরসভা এলডিপির যুগ্ম আহবায়ক ডা. রিজুয়ান আজাদ, গাজী আমির হোসেন, সদস্য সচিব মুজিবুর রহমান, ইঞ্জিনিয়ার আবদুর রশিদ, আমিনুল হক তানিম, নাদেরুজ্জামান, সেলিম উদ্দিন প্রমুখ।

Related Posts