অপরাধ উপজেলা চট্টগ্রাম

সীতাকুণ্ডে কৃষকদল নেতাকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক
সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ডে উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিনকে কুপিয়ে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সন্ধ্যার পর এ ঘটনা ঘটে।
নিহত নাসির উদ্দিন বাড়বকুণ্ড ইউনিয়নের হাতিলোডা গ্রামের ছড়াকুল এলাকার কবির আহমদের ছেলে। তার স্ত্রী ও তিন ছেলে মেয়ে রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় নাসির উদ্দিন ইফতার করার পর ৬টা ৫১ মিনিটে মোটরবাইক নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিজের ডেইরি ফার্মে যাচ্ছিলেন। এসময় চলন্ত অবস্থায় আগে থেকে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা পেছন থেকে গলায় একাধিক কোপ দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। এসময় রাস্তায় তার মরদেহ অনেক্ষণ পড়ে ছিল। পরে খবর পেয়ে পুলিশ তারা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠায়।
কৃষকদল সীতাকুণ্ড থানার আহ্বায়ক বলেন, নাসির একজন মিষ্টভাষী এবং স্পষ্টবাদী মানুষ ছিলেন। তার সাথে স্থানীয় কারো সঙ্গে দ্বন্দ্বও নেই বলে জানি। কে এমন নৃশংস কাজটা করলো? আমরা এ ঘটনার বিচার চাই।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, হত্যাকাণ্ডের ঘটনাটি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।
তবে এখনও এ ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি। এ ব্যাপারে তদন্ত করে বলা যাবে। আসামিদের ধরতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।

Related Posts