উপ মাহাদেশের আধ্যাত্মিক সাধনার প্রাণকেন্দ্র চট্টগ্রাম ফটিকছড়ি মাইজভাণ্ডার দরবার শরীফের অন্যতম প্রাণপুরুষ ও ত্বরিকাযে মাইজভাণ্ডারীয়ার পূর্ণতা দানকারী হযরত গাউসুল আজম শাহ সুফি মাওলানা সৈয়দ গোলামুর রহমান প্রকাশ বাবাভাণ্ডারীর (ক:) ৮৯তম ওরশ শরীফ মাইজভাণ্ডার দরবার শরীফে শেষ হয়েছে। ওরশ শরীফ উপলক্ষে আগত লাখো লাখো আশেক ভক্তের উপস্থিতিতে মাইজভাণ্ডার দরবার শরীফ ছিল মুখরিত। ভক্ত আশেকানদের ফরিয়াদ, জিকির, কোরআন তেলাওয়াত, ওয়াজ মিলাদ ক্বিয়ামে পুরো মাইজভাণ্ডার শরীফে বেহেশতী আমেজ ছড়িয়ে পড়ে। ৫ এপ্রিল, ২২ চৈত্র, শনিবার ওরশ শরীফের প্রধান দিবসের প্রথম প্রহরে বাবাভাণ্ডারী (ক:) রওজা জিয়ারত ও গিলাপ ছড়ানোর মধ্য দিয়ে ওরশ শরীফের প্রধান দিবসের কার্যক্রম শুরু হয় ও রাতে আখেরি মোনাজাত এবং তবারুক বিতরণের মধ্য দিয়ে শেষ হয়।গিলাপ ছড়ানোর সময় উপস্থিত ছিলেন গাউছিয়া রহমান মঞ্জিলের আওলাদে পাকগণের মধ্যে শাহজাদা সৈয়দ মহিবুল বশর আল মাইজভাণ্ডারী, শাহজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল মাইজভাণ্ডারী, শাহজাদা সৈয়দ মিশকাতুন নূর আল মাইজভাণ্ডারী,শাহজাদা সৈয়দ আফতাবুল বশর আল মাজভাণ্ডারী,শাহজাদা সৈয়দ মাহতাবুল বশর আল মাইজভাণ্ডারী, শাহজাদা সৈয়দ জোবায়ের আহমদ আল মাইজভাণ্ডারী, শাহজাদা সৈয়দ নজরুল হুদা আল মাইজভাণ্ডারী, শাহজাদা সৈয়দ নাজিমুদ্দীন আল মাইজভাণ্ডারী, শাহজাদা সৈয়দ মিফতাহুর নুর আল মাইজভাণ্ডারী, শাহজাদা সৈয়দ ফাহিম আল মাইজভাণ্ডারী, শাহজাদা সৈয়দ আরাফ আল মাইজভাণ্ডারী প্রমুখ।












