চট্টগ্রাম রাজনীতি

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৪ লেইনের দাবিতে আন্দোলনে সৌরভ প্রিয় পাল 

 

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনা মারাত্মক আকার ধারণ করেছে। এমন কোন দিন নাই যেদিন দুর্ঘটনা ঘটছে না। এতে হতাহত হচ্ছে মানুষ। এ মহাসড়ক ৪ থেকে ৬ লাইনে উন্নীতকরণের দাবীতে একক অবস্থান কর্মসূচি পালন করেছেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সৌরভ প্রিয় পাল।
এ প্রসঙ্গে সৌরভ প্রিয় পাল বলেন, চট্টগ্রাম – কক্সবাজার মহাসড়কে দূর্ঘটনায় মৃত্যুর মিছিল থামাতে সড়কটি ছয় লেইনে উন্নিত করা দাবীতে আগামীকাল সোমবার সকাল ১০ টায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে থেকে চট্টগ্রাম থেকে কক্সবাজার অভিমুখে পদযাত্রা শুরু হবে। আমরা চাই যত দ্রুত সম্ভব সড়কটি ছয় লাইনের মাস্টার প্লেন নিয়ে এখনই চার লাইনের কাজ শুরু করা হোক। কর্ণফুলী টানেলের চেয়ে বেশি প্রয়োজন ছিলো চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কটি ছয় লাইনে উন্নীতকরণ। এখন কালুরঘাট সেতু হচ্ছে, এটা হলে এই সড়কের উপর আরো বেশি চাপ বাড়বে।
সৌরভ বলেন, আমরা চাই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস বীর চট্টলার সন্তান, তিনি এটা দ্রুত বাস্তবায়ন করবেন। আমি ঈদ উৎসবের মাঝেই ১১ টি লাশ দেখেছি। লাশগুলো নিজহাতে হস্তান্তর করছি তাদের স্বজনদের কাছে। তাদের আত্ম চিৎকার শুনেছি। চিকিৎসারত প্রিয় আরাধ্য ও দুর্জয়ের কষ্ট দেখেছি। তাদের সেবা করার সুযোগে কাছ থেকে তাদের অবর্ননীয় কষ্ট দেখেছি। আমরা এই মহাসড়কে আর কোন লাশ দেখতে চাই না।
ছাত্রদল নেতা সৌরভ প্রিয় পালের এমন একক আন্দোলন ও কক্সবাজার অভিমুখে পদযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে কুড়িয়েছে প্রশংসা।

Related Posts