উপজেলা চট্টগ্রাম রাজনীতি

৩১দফার ভিত্তিতেই হবে আগামীর বাংলাদেশঃ গণসংযোগকালে সরওয়ার আলমগীর

 

ফটিকছড়ি উপজেলার আব্দুল্লাপুর ইউনিয়ন ও মো.তকিরহাটে ব্যাপক গনসংযোগ করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপি’র মনোনীত ধানের শীর্ষের প্রার্থী আলহাজ্ব সরওয়ার আলমগীর। তিনি মঙ্গলবার বিকেলে এ গনসংযোগ করেন। গনসংযোগ শেষে তকিরহাটে পথ সভায় প্রার্থী সরওয়ার আলমগীর বলেন- ৩১ দফার ভিত্তিতে আগামী বাংলাদেশ হবে।আগামী নির্বাচনে গনমানুষের প্রতীক ধানের শীর্ষ প্রতীকে ভোট দিয়ে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জয়যুক্ত করে প্রধানমন্ত্রী বানাতে হবে। কোন ষড়যন্ত্র সফল হবে এ দেশের জনগন সকল ষড়যন্ত্র রুখে দিবে।
গনসংযোগকালে উপস্থিত ছিলেন, জেলা কৃষকদলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, এস এম শফিউল আলম, নাজিরহাট পৌরসভা বিএনপি সদস্য সচিব শাহনেওয়াজ সেবুল, আবুল কালাম, মুনসুর আলম চৌধুরী, জাফাতনগর ইউনিয়ন বিএনপির সভাপতি নুর উদ্দীন, মহিন উদ্দিন আজম তালুকদার, সিরাজদৌল্লা চৌধুরী দুলাল, খালেদ বাবুল, এস এম মুনসুর চৌধুরী, মিয়া মোশারাফুল আনোয়ার চৌধুরী মশু, ফয়েজ তারেক, বেলাল মেম্বার, মো.মহসিন, হাসানুল কবির, দিদারুল আলম তৌহিদ, আহসানুল আরফাত তোষার, মো. ইব্রাহীম, মোজাহারুল ইকবাল লাভলু, মহিন উদ্দিন মেসি, নজিবুল করিম, বখতিয়ার উদ্দিন প্রমূখ।

Related Posts