চট্টগ্রাম ধর্ম

সীতাকুন্ড শঙ্কর মঠে  গীতা প্রতিযোগিতা অনুষ্ঠিত

 

সীতাকুন্ড শঙ্কর মঠ ও মিশনের ব্রহ্মবিদ পরমহংস শ্রীশ্রীমৎ স্বামী স্বরূপানন্দ গিরি মহারাজের ১৫৪তম, গীতাহিমাদ্রী পরমহংস শ্রীশ্রীমৎ স্বামী জ্যোতিশ^রানন্দ গিরি মহারাজের ১১৭তম আবির্ভাব দিবস, শ্রীশ্রীবিশ্বনাথ মন্দিরের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী, রুদ্রাভিষেক ও অখন্ড গীতাপাঠের ৪৫তম আসর উপলক্ষে সপ্তাহব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের ৩য় দিন আজ ১৮ নভেম্বর মঙ্গলবার বিভিন্ন গীতা স্কুলের শিক্ষার্থীদের নিয়ে মেধানিরূপনী শ্রীমদ্ভগবদগীতা প্রতিযোগিতা (লিখিত) অনুষ্ঠিত হয়। মঠের অধ্যক্ষ ও কেন্দ্রীয় উৎসব উদযাপন পরিষদের সভাপতি শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজের সভাপতিত্বে ও মেধানিরূপনী শ্রীমদ্ভগবদগীতা প্রতিযোগিতা উপ-পর্যদের আহবায়ক লায়ন দিলীপ কুমার শীলের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বাগীশিক চট্টগ্রাম মহানগর সংসদের প্রধান পৃষ্টপোষক বীর মুক্তিযোদ্ধা লায়ন অসিত সেন। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নাথ কল্যাণ সমিতির বিভাগীয় সভাপতি লায়ন ডা. নারায়ন চন্দ্র নাথ। স্বাগত বক্তব্য রাখেন উৎসব উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক তড়িৎ কুমার ভট্টাচার্য। মঠের কর্মকর্তা, সাধু-সন্যাসীগণ এসময় উপস্থিত ছিলেন। ##

Related Posts