উপজেলা চট্টগ্রাম রাজনীতি

ধানের শীষের গণজোয়ারে ভেস্তে যাবে সকল ষড়যন্ত্র : গণমিছিল শেষে সরওয়ার আলমগীর

 

ফটিকছড়ি প্রতিনিধি
চট্টগ্রাম-২(ফটিকছড়ি) আসনে বিএনপির মনোনিত প্রার্থী ও উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর বলেছেন-সারাদেশে ধানের শীষের গণজোয়ার উঠেছে। সেই গণজোয়ারে ভেস্তে যাবে একটি গোষ্টির নানামুখী ষড়যন্ত্র । তিনি বলেন, গ্রাম-গঞ্জের ঘরে ঘরে ৩১দফার বার্তা পৌঁছে দিতে হবে ৷ ৩১দফার ভিত্তিতেই হবে আগামী বাংলাদেশ। নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানকে জয়যুক্ত করে প্রধানমন্ত্রী বানাতে হবে। সেই লক্ষে কঠোর পরিশ্রম করতে হবে।
তিনি ফটিকছড়ির উন্নয়ন সম্পর্কে বলেন, ফটিকছড়িতে শিল্প জোন করা হবে, সেই শিল্প জোনে এ অঞ্চলের মানুষ কাজ করবে, বেকারত্ব দুর হবে, আত্মসামাজিক উন্নয়নে লাভবান হবেন তারা। ফটিকছড়ির মানুষের সাথে আছি, জীবনের শেষ নিশ্বাস পর্যন্ত থাকবে।
তিনি মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে ফটিকছড়ির নানুপুর বাজারে বিএনপির উদ্যোগে বিশাল গণমিছিল শেষে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এর আগে মিছিলটি নানুপুর লায়লা-কবির কলেজ মাঠ থেকে শুরু হয়ে নানুপুরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষণ করে বাজারের মুখে এসে শেষ হয়।
বিএনপি নেতা শহিদ উদ্দীন মাষ্টার’র সভাপতিত্বে ও মিয়া মোশরাফুল আনোয়ার চৌধুরী মশুর সঞ্চালনায় মিছিলে অংশ নেন-ফটিকছড়ি পৌরসভা বিএনপি আহবায়ক মোবারক হোসেন কাঞ্চন, প্রবীন বিএনপি নেতা আহমদ হোসেন তালুকদার, জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, নাজিরহাট পৌরসভা বিএনপি আহবায়ক এজহার মিয়া, সদস্য সচিব শাহনেওয়াজ সেবুল, আবুল কালাম আজাদ, হাফেজ জয়নাল আবেদীন, মুনসুর আলম চৌধুরী, নাছির উদ্দীন চৌধুরী, খালেদ বাবুল, বীর মুক্তিযোদ্ধা আবছার আহমদ, আবু আজম তালুকদার, সিরাজদৌল্লা চৌধুরী দুলাল, মো. শাহরিয়া, নুরুল হুদা, মো. ফরিদ, দিদারুল আলম তৌহিদ, এস এম মুনসুর, ফয়েজ তারেক, আজিজুল্লাহ, মো. হাসেম, মো. কতুুবি, আজম খান, হাসানুল কবির, মামুন সরোয়ার, তারেকুল ইসলাম তারা, গাজী আমান, শিউলি আকতার, আলী জহির, বাবলা, আমান উল্লাহ, আহমদ রশিদ, মোজাহারুল ইকবাল লাভলু, মহি উদ্দিন মেসি, এম মাহফুজ, বখতিয়ার উদ্দিন, মুরাত অভি প্রমূখ।
এছাড়া গণ মিছিল শুরু হওয়ার আগে দক্ষিন ফটিকছড়ির ৭ইউনিয়নের বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদলসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ ব্যানার নিয়ে স্লোগানে খন্ড খন্ড মিছিল নিয়ে নানুপুর লায়লা কবির কলেজ মাঠে জমায়েত হন।

Related Posts