চট্টগ্রাম রাজনীতি

নির্বাচনী জনসভায় মুনাজাতে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চাইলেন সরওয়ার আলমগীর

 

চট্টগ্রাম-২(ফটিকছড়ি) আসনে বিএনপির মনোনিত ধানের শীষ প্রার্থী ও জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর’র সমর্থনে ফটিকছড়ি সুন্দরপুরে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে বেগম খালেদা জিয়ার জন্য মুনাজাত করেন প্রার্থী সরওয়ার আলমগীর। মুনাজাতে তিনি বলেন- বেগম খালেদা জিয়ার সুস্থতা জন্য দেশ-বিদেশের সকলে কান্না করছেন। তিনি দেশ ছেড়ে বিদেশে যাননি অথচ এক সময় তাকে বিদেশে চলে যেতে বলা হয়েছিল, তিনি বলেছিলেন- বিদেশে তার কোন প্রভু নাই, এদেশে মাটি ও মানুষ তার আপনজন।
সুন্দরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সুজা উদ্দিন চৌধুরী সভাপতিত্বে ও আতিক চৌধুরীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- ফটিকছড়ি পৌরসভা বিএনপি আহবায়ক মোবারক হোসেন কাঞ্চন, প্রবীণ বিএনপি নেতা আহমদ হোসেন তালুকদার, জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, জাহাঙ্গীর আলম চৌধুরী চেয়ারম্যান, নাজিরহাট পৌরসভা বিএনপি সদস্য সচিব শাহনেওয়াজ সেবুল, মুনসুর আলম চৌধুরী, আবু আজম তালুকদার, এম শফিউল আলম, জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ জয়নাল আবেদীন, খালেদ বাবুল, আলা উদ্দীন, নেজাম উদ্দিন, ,মো. হোসেন, সিরাজদৌল্লা চৌধুরী দুলাল, আজম খান, বেলাল মেম্বার, মাস্টার, নুরুল আলম, হাসানুল কবির, আহমদ রশিদ, সাইফুল হায়দার রাসেল, মো. ইব্রাহীম, বেলাল বিন নুর, ইসমাইল হোসেন মেম্বার, নুরুল ইসলাম, মুজিব মেম্বার, আবু তাহের মেম্বার, এনায়েত পিন্টু, মো. জাফরসহহ বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদলসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Related Posts