আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া নিবাসী বিশিষ্ট চিকিৎসক প্রয়াত হরি রঞ্জন শীলের সহধর্মিনী রেণু শীল (৭৮) গতকাল ৪ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেছেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে, ১ মেয়ে, পুত্রবধু, নাতি-নাতনী, অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। প্রয়াত রেণু শীল বাংলাদেশ শীল কল্যাণ সোসাইটির উপদেষ্টা, বাংলাদেশ শীল সম্প্রদায় গ্রæপের অন্যতম পৃষ্ঠপোষক ও সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী পিএলসি’র জেনারেল ম্যানেজার খোকন শীলের মা। আজ ৫ নভেম্বর শুক্রবার সকালে গ্রামের বাড়ি আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়াস্থ নিজ বাড়ির শ্মশানে প্রয়াতের সৎকার সম্পন্ন করা হয়।
শোক ঃ বীমা কর্মকর্তা খোকন শীলের মা রেণু শীলের মৃত্যুতে বাংলাদেশ শীল কল্যাণ সোসাইটির সর্বস্তরের কর্মকর্তা ও সদস্যগণ গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।###












