চট্টগ্রাম ধর্ম

নন্দী পাড়া যুব সংঘের উদ্যোগে সরস্বতী পূজায় নানা আয়োজন

 

ফটিকছড়ি বারমাসিয়া নন্দী পাড়া যুব সংঘের উদ্যোগে প্রথম বারের মত সরস্বতী পূজা উদযাপন করা হয়েছে। শুক্রবার দিনব্যাপী মাঙ্গলিক অনুষ্ঠানে ছিল বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠার্থী দেবী সরস্বতীর পাদপদ্মে পুষ্পাঞ্জলি অর্পণ ও হাতেখড়ি , শ্রীমদ্ভগবদ গীতাপাঠ, মহা প্রসাদ আস্বাদন,সন্ধ্যা আরতি ও মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি বাগীশিক ফটিকছড়ি সংসদের উপদেষ্ঠা সুমন বণিক,বাগীশিক ফটিকছড়ি সংসদের সভাপতি মানস চক্রবর্তী , বীর মুক্তিযোদ্ধা বাদল কান্তি নন্দী ,বারমাসিয়া সেবা সংঘের সভাপতি ডাক্তার মিণ্টন দে ছোটন, সাধারন সম্মাদক মাস্টার বাবলা কুমার দে, মাস্টার পার্থ ঘোষ, মাস্টার কৃষ্ণ ধন শীল, মিলন নন্দী আদিত্য সৈকত সহ আরো অনেকে।

পূজা ঘিরে ঢাক-ঢোল-কাঁসর, শঙ্খ ও উলধ্বনিতে মুখর হয়ে উঠে পূজা মণ্ডপ। গীতাপাঠ পরিবেশন করেন শ্রী অমিত সেন গুপ্ত ও তার দল ।সন্ধ্যায় বারমাসিয়া নন্দীপাড়া শ্রীশ্রী গীতা ও নৈতিক শিক্ষা নিকেতনের শিক্ষার্থীদের পরিবেশনায় দলীয় ও একক গীতা পাঠ,গান,নৃত্য অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথিরা বলেন “নন্দী পাড়া যুব সংঘের উদ্যোগে” সরস্বতী পূজায় ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজন শিক্ষার্থীদের সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আয়োজক কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সাংবাদিক শ্যামল নন্দী,শুভ নন্দী,ছোটন নন্দী বিশ্ব,সুমন নন্দী,শ্যামল নন্দী মনি, আদর নন্দী, প্রিয়াল নন্দী,জনি নন্দী, অভি নন্দী, ,অমিত নন্দী. ও শান্ত নন্দী ।

দেশ ও জাতির কল্যাণ, শান্তি এবং সমৃদ্ধি কামনায় অনুষ্ঠান শেষে মঙ্গল প্রদীপ প্রজ্বলন করা হয়।

Related Posts