চট্টগ্রাম ধর্ম

সুয়াবিল সিদ্ধাশ্রম মঠে মাঘী পূর্ণিমা উৎসব ১-২ ফেব্রুয়ারি

 

মহাযোগীরাজ শ্রী শ্রীমৎ স্বামী গুরুদাস পরমহংসদেব (ফকির) বাবাজীর পরম পূণ্যময় ২১১তম আবির্ভাব ও ১২৯ তম তিরোভাব তিথি উপলক্ষে মাঘী পূর্ণিমা উৎসব আগামী ১ ও ২ ফেব্রুয়ারি রবিবার ও সোমবার ফটিকছড়ি শ্রী শ্রী সুয়াবিল সিদ্ধাশ্রম মঠে মহাসমারোহে অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে ১ ফেব্রুয়ারী ঊষা কীর্তন,মঙ্গলারতি, পূজা, সমবেত গীতা পাঠ,বিশ্বশান্তি যঞ্জ,ধর্মারসামৃত আলোচনা সভা,ধর্মীয় সংগীতাঞ্জলী,অধিবাস কীর্তন ও ২ ফেব্রুয়ারী অষ্টপ্রহর ব্যাপী নাম সংকীর্তন।

অনুষ্ঠানে পৌরহিত্য করবেন আশ্রম অধ্যক্ষ শ্রীমৎ স্বামী দেবানন্দ যতি মহারাজ। সার্বিক তত্ত্বাবধানে থাকবেন আশ্রম উপাধ্যক্ষ শ্রীমৎ অভয়ানন্দ মহারাজ

প্রতিটি মাঙ্গলিক অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন উৎসব উদযাপন পরিষদ।

Related Posts