চট্টগ্রাম-২ ফটিকছড়ি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীরের সমর্থনে নির্বাচনী মহিলা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ফটিকছড়ি উপজেলা মহিলা দলের উদ্যাগে উপজেলা সদরের একটি কমিনিউটি সেন্টারে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা দলের সভাপতি তসলিমা আকতার। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীর। তিনি বলেন-একটি দলের নেতা-কর্মীরা মহিলাদের ঘরে ঘরে গিয়ে বেহেস্তের টিকেট এর নামে ধোকা দিচ্ছে, এ নিয়ে সবাইকে সর্তক থাকতে হবে।
তিনি আরো বলেন -‘বিএনপি ক্ষমতায় গেলে নারীদের উন্নয়নে বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, নিরাপত্তা এবং সম্মান নিশ্চিত করা হবে।
যুবদল নেতা বেলাল বিন নুর ও আহসানুল করিম রাজন এর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মুনসুর আলম চৌধুরী, জাহাঙ্গীর আলম চৌধুরী চেয়ারম্যান, দিদারুল আলম, সুজা উদ্দিন চৌধুরী, হান্নান চৌধুরী, রশিদ আহমেদ চৌধুরী, তাবাচ্ছুন নওরিন, মোছাৎ সাইমা, শামীম আলমগীর রুবেল, এমদাদ হোসেন, ইকবাল হোসেন, মো. খোরশেদ, মো. মামুনসহ আরো অনেকেই।
এছাড়া প্রার্থী সরওয়ার আলমগীর বিকেলে ফটিকছড়ির বিবিরহাট বাজারে ব্যাপক গনসংযোগ করে ধানের শীষে প্রতীকে ভোট চেয়ে সকলের নিকট দোয়া কামনা করেন।












