চট্টগ্রাম নির্বাচন

আপনারা নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেনঃ বৌদ্ধ সম্প্রদায়ের সভায় সরওয়ার আলমগীর

 

চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে বিএনপি মনোনিত প্রার্থী সরওয়ার আলমগীর বলেছেন- বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের সকল ধর্ম বর্ণ জাতি গোষ্ঠীর মানুষের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করেছিলেন। যা পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়াও একইভাবে সকল সম্প্রদায়ের মানুষের ধর্মীয় স্বাধীনতার পক্ষে অবস্থান নিয়েছিলেন। এটাই এদেশের ইতিহাস স্বীকৃত। এদেশের সকল ধর্ম বর্ণ জাতিগোষ্ঠীর একটাই পরিচয় আমরা সবাই বাংলাদেশী। এদেশে সবার অধিকার সমান। তাই বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের শ্লোগান ‘সবার আগে বাংলাদেশ।’
তিনি সোমবার সকালে ফটিকছড়ি উপজেলা বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।
সরোয়ার আলমগীর বলেন- নির্ভয়ে সবাইকে নিয়ে ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দিবেন। ধানের শীষ হচ্ছে স্বাধীনতার স্ব পক্ষের প্রতীক।
কেন্দ্রীয় বিএনপি সদস্য সাথী উদয় কুসুম বড়ুয়ার সভাপতিত্বে ও রুবেল বড়ুয়ার সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সেক্রেটারী সৈয়দ ওমর ফারুক মাইজভান্ডারি, উপজেলা বিএনপির সেক্রেটারী জহির আজম, প্রবীণ বিএনপি নেতা মিহির চক্রবতী, সরোয়ার হোসেন, আজিজ উল্লাহ, চট্টগ্রাম মহানগর বৌদ্ধ ঐক্য ফ্রন্ট সাধারণ সম্পাদক সুমন বড়ুয়া,
সত্যজিত বড়ুয়া রুপু প্রমুখ।
গণসংযোগঃ চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে বিএনপি মনোনিত প্রার্থী সরোয়ার আলমগীর বলেছেন -বিএনপি দেশের একমাত্র রাজনৈতিক দল, যারা সবসময় সাধারণ মানুষের অধিকার ও কল্যাণের কথা বলে। বিএনপি যখনই রাষ্ট্রক্ষমতায় যায়, তখন এদেশের উন্নয়ন ও অগ্রগতির ধারা বেগবান হয়। তাই সকলের অধিকার বাস্তবায়নের স্বার্থে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে।
তিনি রবিবার (০১ ফেব্রুয়ারী) দিনভর ফটিকছড়ি উপজেলার ধর্মপুর, বক্তপুর, নানপুর ইউনিয়নে গনসংযোগ ও নির্বাচনী অফিস উদ্বোধনকালে এসব কথা বলেন। গণসংযোগকালে সরওয়ার আলমগীর সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন।
এসব গণসংযোগকালে উপস্থিত ছিলেন- জেলা বিএনপি নেতা সোলেমান মঞ্জু, জেলা ওলামাদলের সদস্য সচিব হাফেজ জয়নাল আবেদীন, উপজেলা কৃষকদলের সেক্রেটারী খালেদ মাহমুদ বাবুল, ধর্মপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. ইউসুপ, বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছার, উত্তর জেলা যুবদেলর সহ সাধারণ সম্পাদক ফয়েজ তারেক, উপজেলা যুবদলের সভাপতি মিঞা মোশরাফুল আনোয়ার মশু, আজিজ উল্লাহ, রায়হানুল আনোয়ার রাহী, মামুন সরওয়ার, নাছির উদ্দীন, নাজিরহাট পৌরসভা যুবদলের সি. সভাপতি কামরুল অপু প্রমুখ।

Related Posts