চট্টগ্রাম রাজনীতি

প্রধানমন্ত্রী আগমন উপলক্ষে বাবুনগর মাদ্রাসা পরিদর্শন করলেন এমপি সরোয়ার আলমগীর

 

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ্ মহিবুল্লাহ বাবুনগরীকে দেখতে আগামী পচিশে এপ্রিল ফটিকছড়িতে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ আগমনকে কেন্দ্র করে শুক্রবার তিন এপ্রিল ফটিকছড়ির আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসা পরিদর্শন করেছেন সংসদ সদস্য সরোয়ার আলমগীর। এসময় তিনি আল্লামা শাহ্ মহিবুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রী সফর বিষয়ে বিভিন্ন আলাপ করেন। প্রধানমন্ত্রীর এই সফর উপলক্ষে গৃহীত প্রস্তুতির অংশ হিসেবে মাঠ ও সংশ্লিষ্ট এলাকাগুলো তদারকি করেন তিনি।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীম, ফটিকছড়ি থানা ওসি সেলিম উদ্দিন, উপজেলা প্রকৌশলী জুনায়েদ আবছার চৌধুরী, ফটিকছড়ি পৌরসভা বিএনপি আহবায়ক মোবারক হোসেন কাঞ্চন, প্রবীণ বিএনপি নেতা আহমেদ হোসেন তালুকদার, উপজেলা বিএনপি সাধারন সম্পাদক জহির আজম চৌধুরী, জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, নাজিরহাট পৌরসভার বিএনপির আহবায়ক এজহার মিয়া, হাফেজ জয়নাল আবেদীন, হাসানুল কবির, মোজাহারুল ইকবাল লাভলু, সাইফুল হায়দার রাসেল, মোহাম্মদ এমদাদ, মহিন উদ্দিন মেসিসহ আরো

Related Posts