চট্টগ্রাম

কবি ও সাংবাদিক শুকলাল দাশের জন্মদিন আজ

কবি ও সাংবাদিক শুকলাল দাশের জন্মদিন আজ

১লা মার্চ সোমবার। সাংবাদিক শুকলাল দাশের শুভ জন্মদিন। আজ বহু বসন্তে পার করলেন তিনি। পেশা সাংবাদিকতা ছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে দীর্ঘদিন ধরে নিজেকে জড়িয়ে রেখেছেন।

বর্তমানে তিনি দৈনিক আজাদী পত্রিকার সিনিয়র রিপোর্টার হিসেবে কর্মরত আছেন। তিনি চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ছাড়াও বেশকিছু শিশু কিশোর ও সামাজিক সংগঠনের সভাপতি, সম্পাদক ও উপদেষ্টার দায়িত্ব পালন করছেন।

এছাড়া তার জন্মদিন উপলক্ষে সাংবাদিকসহ সকল পেশাজীবি মানুষের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন। সকলে সার্বিক মঙ্গল ও সাফল্য কামনা করে নিজের জন্য সকলের কাছে দোআ চেয়েছেন।

শুকলাল দাশ মূলত কবি ও সাংবাদিক হলেও কখনো আবার কলম বাঁক বদল করে ছুটে চলে ছড়া ও উপন্যাস পানে। তাতেও অবশ্য ছন্দপতন হয় না তার।

নব্বই দশকের স্বৈরাচার বিরোধী আন্দোলনের সেই উত্তাল দিনগুলোতে বিদ্রোহ ও প্রেমকে উপজীব্য করে আনোয়ারার শিলালিয়া গ্রামের সন্তান শুকলাল দাশের লেখক হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন।

বহুমাত্রিক প্রতিভাবান সাংবাদিক শুকলাল দাশ গতবছর বই মেলায় লিখেছেন কিশোর কাব্যগ্রন্থ ‘মুজিব তুমি বজ্রকণ্ঠ অটল হিমালয়।’ এ পর্যন্ত তার নয়টি গ্রন্থ বের হয়েছে।

শিশু-কিশোর সংগঠক হিসেবেও তার যথেষ্ট পরিচিতি রয়েছে। শিশু মানস গঠনমূলক সংগঠন শিশুদের পাঠশালার পরিচালকের দায়িত্ব পালন করেছেন ২০০১ সাল থেকে।

বর্তমানে তিনি স্বাধীন বাংলাদেশের প্রথম সংবাদপত্র দৈনিক আজাদীতে সিনিয়র রিপোর্টার হিসেবে কর্মরত আছেন।

Related Posts