আন্তর্জাতিক আরব আমিরাত

আবুধাবিতে বিএনপি , অঙ্গ সংগঠন এবং বৃহত্তর চট্টগ্রাম ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত 

সনজিত কুমার শীল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও অঙ্গ সংগঠন এবং বৃহত্তর চট্টগ্রাম জাতীয়তাবাদী ফোরাম সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির যৌথ উদ্যোগে ইউ.এ.ই বিএনপি’র সহ সভাপতি ও বৃহত্তর চট্টগ্রাম ফোরামের সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব মোহাম্মদ দিদারুল আলমের সভাপতিত্বে এবং মোহাম্মদ সাখাওয়াত হোসেন বকুল এর সঞ্চালনায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা এবং পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও মাহফিল আবুধাবীস্থ জাফরী রেষ্টুরেন্ট হল রুমে অনুষ্ঠিত হয়।
হাফেজ মোহাম্মদ মোশাররফ এর পবিত্র কোরআন থেকে তেলোয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাত বিএনপির সাবেক আহবায়ক ও দুবাই বিএনপির সাবেক সভাপিত প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন, প্রধান বক্তা ছিলেন সংযুক্ত আরব আমিরাত বিএনপি’র সহ-সভাপতি ও বৃহত্তর চট্টগ্রাম জাতীয়তাবাদী ফোরাম এর সদস্য সচিব জাকির হোসেন খতিব,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাত বিএনপি’র সহ-সভাপতি সিরাজুল ইসলাম নওয়াব, দুবাই বিএনপি’র সভাপতি ও ইউএই যুবদলের সভাপতি প্রকৌশলী ফারুক মাহমুদ চৌধুরী,সংযুক্ত আরব আমিরাত বিএনপি’র শ্রম বিষয়ক সম্পাদক ও শ্রমিক দলের সিনিয়র সহ সভাপতি জনাব সরোয়ার আলম ভূট্টু, জাসাস জাতীয় নির্বাহী কমিটির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সংযুক্ত আরব আমিরাত বিএনপি’র আইন বিষয়ক সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ আলী,সংযুক্ত আরব আমিরাত বিএনপি’র পাঠাগার বিষয়ক সম্পাদক জনাব মুসা আল মাহমুদ, আবুধাবী বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি প্রকৌশলী মিজানুর রহমান সোহেল, ইউএই বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মহিউদ্দিন চৌধুরী, দুবাই বিএনপির সভাপতি জসিম, আবুধাবী বিএনপির সহ সভাপতি শাহাবুদ্দিন, আহমেদ হোসেন, যুগ্ম সম্পাদক মোহাম্মদ জাহেদ, জসিম উদ্দিন, মোসাফফাহ বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মোহাম্মদ মুরশেদ, সংযুক্ত আরব আমিরাত স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আবু রাসেল, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছা সেবক দলের ক্রীড়া সম্পাদক জনাব মোহাম্মদ আলী সুমন, বানিয়াস বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সিনিয়র সহ সভাপতি নিজাম উদ্দিন, আবুধাবি শ্রমিক দলের সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন বাবলু, মোসাফফাহ যুবদলের সিনিয়র সহ সভাপিত সাইফ উদ্দিন রুবেলসহ উপস্থিত ছিলেন ইলিয়াছ ভূঁইয়া, হাজি বাবুল, আজিম উদ্দিন তালুকদার, মোহাম্মদ জসিম, জিয়াউর রহমান, শহিদুল আলম, ইকরাম উদ্দিন সোহেল, জনাব রাশেদুল ইসলাম, কামরুল ইসলাম, আলাউদ্দিন, মোহাম্মদ নিশাদ খাঁন, হূমায়ন কবির, মোহাম্মদ রাশেদ, মোস্তফা, ইমরান, আলী অজগর, জনাব সায়েম, ইমতিয়াজ, মহসিন, হোসেন, মোহাম্মদ রিয়েলসহ শতাধীক নেতাকর্মীর দেশ ও জাতির শান্তি কামনা করে মোনাজাত এর মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

Related Posts