সনজিত কুমার শীল
দেশের উন্নয়নের স্বার্থে বাংলাদেশ স্কাউট সব সময় সরকারের পাশে সহযোগিতা করেছেন বলে মন্তব্য করেছেন কানুনগোপাড়া স্যার আশুতোষ সরকারি সরকারি কলেজের প্রাক্তন সিনিয়ার রোভার মেট নেতৃবৃন্দ। গতকাল ২৮ শে আগস্ট ২০২২ ইং রবিবার কলেজের রোভার ডেন হল রুমে সিনিয়র মেট নয়ন দাসের সভাপতিত্বে প্রাক্তন সিনিয়র রোভার মেট হোসেন মাহমুদের সঞ্চালনায় সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের প্রাক্তন সিনিয়র রোভার মেট প্রবাসী সাংবাদিক ও ব্যবসায়ী সনজিত কুমার শীল প্রাক্তন সিনিয়র রোভার মেট মোহাম্মদ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও কলেজের গ্রুপ সম্পাদক সিরাজুল আরেফিন চৌধুরী, আরএসএল সুব্রত চৌধুরী। বক্তব্য রাখেন দিগন্ত নাগ আরাফাতুল ইসলাম তারেক, মেহেদী হাসান মুন্না, পপি আক্তার, নাহিদ সুলতানা, পাভেল মহাজন, আবু নাঈম, সাজ্জাদ হোসেন, পুষ্পিতা চক্রবর্তী, শামশেদা আফরোজ, আনিসা, তুলি, জয়ন্ত, কানিজ ফাতেমা, অর্ক, শামীম, আবেদা, মোহাম্মদ সালাউদ্দিন সহ অনেকে। বক্তারা বলেন দেশ উন্নয়নের সাথে সাথে স্কাউটদের ভূমিকা অপরিসীম। সমাজকে মাদকবিরোধী এবং যুবসমাজকে বেকারত্ব দূরীকরণে স্কাউট সব সময় কাজ করে যাচ্ছেন। স্কাউটের এর আইন ও প্রতিজ্ঞা অনুসরণ করে সমাজ এবং দেশকে উন্নয়নের দিকে নিতে পারবে। বক্তব্যে স্যার আশুতোষ সরকারি কলেজের রোভার স্কাউট বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে গিয়ে জাতীয়ভাবে পুরস্কার অর্জনের কথা উল্লেখ করেন। অনুষ্ঠান শেষে প্রাক্তন সিনিয়র রোভার মেট প্রবাসী সাংবাদিক সনজিত কুমার শীল ও মোহাম্মদ আলম কে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।












