জাতীয় ব্যবসা

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্র বিনিয়োগকারিদলের সদস্য রবিউলের সাক্ষাৎ

 

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশে চারদিন ব্যাপি বিনিয়োগ সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) এ সম্মেলনের আয়োজন করে। এ সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের হয়ে এসেছেন চট্টগ্রামের সন্তান রবিউল চৌধুরী সাকিব।
সম্মেলনের দ্বিতীয় দিনে সাকিব পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যালয়ে তিনি উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন।
সাক্ষাতকালে তাঁরা বাংলাদেশে বিনিয়োগ নিয়ে কথাবার্তা বলেন।
এসময় পররাষ্ট্র উপদেষ্টা বলেন,বাংলাদেশে এখন বিনিয়োগের সুন্দর পরিবেশ বিরাজ করছে।
রবিউল চৌধুরী সাকিব বলেন,তিনি পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে বিনিয়োগ বিষয়ক নানা কৌশল নিয়ে আলোচনা করেন। তাদের মধ্যে সৌহার্দপূর্ণ আলোচনা হয়েছে বলে তিনি জানান।

Related Posts