চট্টগ্রাম শোক ও স্মরণ

মা ও ভাই হত্যাকারী ঘাতক ইয়াসিন গ্রেফতার

 

মো. এমরান হোসেন,ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের ফটিকছড়িতে মা ও ভাই হত্যাকারী ঘাতক মো. ইয়াছিন (৪৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৭ এপ্রিল) রাতে উপজেলার কাঞ্চননগর ইউনিয়ন থেকে স্থানীয়দের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়। আটকের পর তাকে ভূজপুর থানায় নেওয়া হলে গভীর রাতে বিক্ষুব্ধ এলাকাবাসী থানা ঘেরাও করে বিক্ষোভ করেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী উপস্থিত হয়ে সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ পাহারায় আটক ইয়াসিনকে ভূজপুর থানা থেকে সরিয়ে চট্টগ্রামে প্রেরণ করেন।
উল্লেখ্য, গত ৩ এপ্রিল ভূজপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ভোলা গাজীর বাড়িতে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে বড় ভাই ইয়াসিন ছোট ভাই মাসুম (৩০) ও তার মা জোলেখা খাতুন (৬০)কে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে চিকিৎসাধীন অবস্থায় তারা দুজনেই মারা যান। নিহত মাসুম ও অভিযুক্ত ইয়াসিন ওই এলাকার আলী আহমদের পুত্র এবং নিহত জুলেখা খাতুন তাদের মা। হত্যাকাণ্ডের ঘটনায় নিহত জুলেখা খাতুনের ভাই লোকমান মেম্বার বাদী হয়ে ভূজপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ভূজপুর থানার ওসি মাহবুবুল হক জানান, আইনি প্রক্রিয়া শেষে ঘাতক ইয়াসিনকে কোর্টে প্রেরণ করা হয়েছে।

Related Posts