রুপন দত্ত – আনোয়ারা প্রতিনিধি মেয়াদ বেড়েছে তিন দফা। তবু শেষ হয়নি চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা-পটিয়ার (আংশিক) কালারপোল সেতুর নির্মাণকাজ। শেষপর্যন্ত নির্মাণকাজ শেষ হওয়ার আগেই
রুপন দত্ত – আনোয়ারা প্রতিনিধি মহান জাতীয় সংসদে সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে বাংলাদেশ হিন্দু পরিষদ চট্টগ্রাম জেলা চন্দনাইশ উপজেলার উদ্যোগে চন্দনাইশ তপোবন আশ্রমে এক গণস্বাক্ষর কর্মসূচি পালন করা হয়। শুক্রবার ( ২৫ জুন) সকাল সাড়ে দশটায় এ কর্মসূচির উদ্ভোদন করেন বিকাশ চন্দ্র দে। শ্যামল চক্রবর্তীর সভাপতিত্বে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি […]
সিনিউজ ডেস্ক পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সোমবার থেকে সারা দেশে কঠোর লকডাউন জারি করেছে সরকার। এর আগে ৩০ জুন পর্যন্ত সাতটি জেলার কঠোর লকডাউন জারি করা হয়। শুক্রবার রাতে তথ্য মন্ত্রণালয়ের প্রধান তথ্য অফিসার সুরথ কুমার সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। এ সময় জরুরি পরিষেবা ছাড়া সব সরকারি বেসরকারি অফিস বন্ধ থাকবে।জরুরি […]
নিজস্ব প্রতিবেদক ফটিকছড়ির কৃতিসন্তান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোহাম্মদ আলী আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ইন্তেকাল করেছেন (ইন্না……..রাজিওন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। তার গ্রামের বাড়ি ফটিকছড়ি উপজেলার পাইন্দং গ্রামে। উল্লেখ্য, ১৯৫৬ সালে চট্টগ্রাম কলেজে প্রভাষক হিসেবে শিক্ষকতা শুরু করা বরেণ্য এ শিক্ষাবিদ পরবর্তীতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক এবং উপাচার্য […]
সিনিউজ ডেস্ক করোনাভাইরাস নিয়ন্ত্রণে সারা দেশে কমপক্ষে ১৪ দিন সম্পূর্ণ ‘শাটডাউনের’ সুপারিশ করেছে করোনাসংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। আজ বৃহস্পতিবার কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লার স্বাক্ষর করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। জাতীয় কারিগরি পরামর্শক কমিটির এই সুপারিশ যৌক্তিক বলে মনে করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি গণমাধ্যমকে বলেন, সংক্রমণ বেড়ে যাওয়ার বিষয়টি […]
রুপন দত্ত – আনোয়ারা প্রতিনিধি চট্টগ্রামের আনোয়ারা উপজেলার সহকারি শিক্ষা অফিসার আশীষ কুমার আচার্য্যের বিদায় ও নবাগত উপজেলা সহকারি শিক্ষা অফিসার মো আনোয়ারুল কাদেরের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।বৃহস্পতিবার (২৪ জুন) দুপুরে উপজেলার আনোয়ারা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় হল রুমে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিদায়ী […]
সিনিউজ ডেস্ক নতুন সরকার গঠনের মাত্র দেড় মাসের মধ্যেই নির্বাচনী অঙ্গীকার পূরণ করছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনের আগেই স্টুডেন্টস ক্রেডিট কার্ডের কথা ঘোষণা করেছিলেন তিনি। আর নির্বাচন শেষে সরকার গড়ার দেড় মাসের মধ্যে সেই প্রতিশ্রুতি পূরণের কাজ শুরু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন থেকে বৃহস্পতিবার তিনি জানান, আগামী ৩০ জুন থেকে […]
সিনিউজ ডেস্ক করোনাভাইরাসের সংক্রমণজনিত রোগের বিস্তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় এবং জনগণের জীবনের ক্ষতি প্রতিরোধের জন্য সারা দেশে কমপক্ষে ১৪ দিন সম্পূর্ণ ‘শাট ডাউনের’ সুপারিশ করেছে করোনাসংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। আজ বৃহস্পতিবার কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লার সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। আগের দিন বুধবার রাতে কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। […]
সিনিউজ ডেস্ক করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৮১ জন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে করোনায় দেশে মোট ১৩ হাজার ৮৭৮ জনের মৃত্যু হলো। বৃহস্পতিবার (২৪ জুন) স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে নতুন করে আরও ৬ হাজার ৫৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। হিসেব অনুযায়ী […]
সিনিউজ ডেস্ক নব-নিযুক্ত সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে জেনারেলের র্যাংক ব্যাজ পরানো হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে আজ সকালে গণভবনে নতুন সেনা প্রধানকে এই র্যাংক ব্যাজ পরানো হয়। নৌ-বাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ শাহীন ইকবাল এবং বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল শেখ আব্দুল হান্নান সেনা বাহিনীর নতুন প্রধানকে এ র্যাংক ব্যাজ পরিয়ে দেন। […]





















