ঢাকা অফিস প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি ক্রমাগত অবনতি হওয়ায় আগামী সোমবার থেকে এক সপ্তাহের জন্য সারা দেশে লকডাউন দিচ্ছে সরকার। লকডাউনে মালবাহী ছাড়া যাত্রীবাহী সব ট্রেন চলাচল বন্ধ থাকবে বলে
ঢাকা অফিস দেশজুড়ে সপ্তাহব্যাপী লকডাউনের কারণে অভ্যন্তরীণ রুটে বিমান চলাচলও আগামী সোমবার থেকে বন্ধ থাকবে। তবে আন্তর্জাতিক পথে নিয়মিত বিমান চলাচল করবে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) আজ শনিবার সন্ধ্যায় প্রথম আলোকে এসব কথা জানিয়েছে। বেবিচক জানিয়েছে, আজ শনিবার আন্তমন্ত্রণালয়ের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান প্রথম […]
নিজস্ব প্রতিবেদক করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করার কারণে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনের দিন-তারিখ পরিবর্তন হয়েছে। ১১ এপ্রিলের সম্মেলনের তারিখ পরিবর্তন হয়ে ২৯ মে সম্মেলন অনুষ্ঠিত হবে। শুক্রবার স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়। চিঠিতে উল্লেখ রয়েছে, করোনাভাইরাস সংক্রমণ মাত্রাতিরিক্ত হারে বৃদ্ধি পাওয়ায় স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় […]
ঢাকা অফিস করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান। শুক্রবার তাকে মহাখালীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। হাসপাতালের যুগ্ম পরিচালক ডা. গোলাম কিবরিয়া বলেন, “স্যার দুপুরের দিকে ভর্তি হয়েছেন। তার অবস্থা এখন ভালো।” গত বছর […]
নিজস্ব প্রতিবেদক নগরীতে পুলিশ কর্মকর্তা বাবার পিস্তলের গুলিতে আত্মহত্যা করেছেন ছেলে। শুক্রবার দুপুরে নগরের আকবরশাহ থানার শাপলা আবাসিক এলাকার বাসায় এ ঘটনা ঘটে। নিহত মুশফিকুল হক মাহিন (১৮) নগরের খুলশী থানায় কর্মরত এসআই মহিম উদ্দিনের ছেলে। আকবরশাহ থানার ওসি জহির হোসেন জানান, দুপুরে মাহিনকে তার বাবা মহিম উদ্দিন বিভিন্ন বিষয়ে বকাঝকা করেন। এরপর মহিম […]
কলকাতা প্রতিনিধি করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের মধ্যে ৬ মাস পর একদিনে ৮১ হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছে ভারত। আজ শুক্রবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় শনাক্তের এই খবর দিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। দক্ষিণ এশিয়ার এ দেশটিতে গত বছরের ২৮ সেপ্টেম্বরের পর একদিনে আর এত রোগী মেলেনি, জানিয়েছে আনন্দবাজার। শনাক্ত রোগী বিবেচনায় বিশ্বের দেশগুলোর […]
নিজস্ব প্রতিবেদক করোনা ভয়াবহ আকার ধারণ করায় চট্টগ্রামের সব ধরনের দোকান, শপিংমল, রেস্টুরেন্ট সন্ধ্যা ৬ টার পর বন্ধ থাকবে। নিষেধাজ্ঞার বাইরে থাকবে শুধু নিত্যপণ্যের বাজার ও জরুরি ওষুধের দোকান। জেলা প্রশাসক মো. মমিনুর রহমান একথা জানিয়েছেব। এর আগে গতকাল (১ এপ্রিল) বিনোদন কেন্দ্র, পর্যটন স্পট, মেলা ও সিনেমা হল আগামী ১৪ এপ্রিল পর্যন্ত বন্ধ […]
নিজস্ব প্রতিবেদক গত ২৪ ঘন্টায় ২ হাজার ৫৩৫টি নমুনা পরীক্ষা করে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৫১৮ জন। শনাক্তের হার ২০ দশমিক ৪৩ শতাংশ। এসময়ে করোনায় একজনের মৃত্যু হয়েছে। এনিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্ত দাঁড়িয়েছে ৪০ হাজার ৮০১ জন। শুক্রবার (২ এপ্রিল) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এইদিন কক্সবাজার মেডিক্যাল […]
ঢাকা অফিস ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮ মাসের এক কন্যাশিশুকে ফেলে রেখে গেছেন তার মা। ফেলে যাওয়া শিশুটিকে বিমানবন্দরে দায়িত্বরত আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এক সদস্য উদ্ধার করেন। পরে এপিবিএনের নারী সদস্যরা মেস থেকে দুধ এনে খাওয়ালে শিশুটির কান্না থামে। শুক্রবার সকালে বিমানবন্দরের অ্যারাইভাল (আগমনী) টার্মিনাল থেকে ফেলে রাখা অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়। […]
নিজস্ব প্রতিবেদক করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন চট্টগ্রাম জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. আতাউর রহমান খান। শুক্রবার (২ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান। তিনি বলেন, করোনা আক্রান্ত হয়ে গত কয়েকদিন ধরে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। অবস্থার অবনতি হওয়ায় আইসিইউতে নেওয়া হয়। বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে […]




















