সিবার্তা ডেস্ক: করোনা পরবর্তী শারীরিক জটিলতার কারণে সহকারী পুলিশ সুপার (এএসপি) ইসরাত জাহান তন্বী (৩২) মারা গেছেন। সোমবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ৩৪তম বিসিএস
নিউজ ডেস্ক: আগামী ১৮ মার্চ থেকে শুরু হচ্ছে অমর একুশে গ্রন্থমেলা-২০২১। এ বছর করোনার কারণে গ্রন্থমেলা ভার্চ্যুয়াল বা অনলাইনে করার দাবি ওঠে। শেষ পর্যন্ত ঠিক হয়েছে, ১৮ মার্চ শুরু হচ্ছে এই মেলা। সোমবার বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী গণমাধ্যমকে জানান, আজ প্রধানমন্ত্রীর দপ্তর থেকে অনুমতি মিলেছে। আমরা ১৮ মার্চ থেকে বইমেলা করব। তবে কত দিন […]
বাসস: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের গ্রাউন্ড জিরো হিসেবে বাংলাদেশকে প্রায়ই উল্লেখ করা হয়। ইতোমধ্যে যে ক্ষতি হয়েছে, তার অভিযোজন ভবিষ্যতের ক্ষয়ক্ষতি হ্রাসের প্রক্রিয়ার মতোই গুরুত্বপূর্ণ। কিন্তু বৈশ্বিক আর্থিক ও রাজনৈতিক সদিচ্ছার অভাবে বিপর্যয়ের মাত্রার সঙ্গে পাল্লা দেওয়ার ক্ষেত্রে অভিযোজন কার্যক্রম অনেক পিছিয়ে রয়েছে। অনলাইনে দুই দিনব্যাপী ‘জলবায়ু অভিযোজন সম্মেলন ২০২১’-এ ভিডিও […]
নিজস্ব প্রতিবেদক: ১৯ জানুয়ারি থেকে গ্রেফতার হওয়া বিএনপি নেতাকর্মীদের মুক্তি ও মামলা প্রত্যাহার না হলে চট্টগ্রাম নির্বাচন কার্যালয়ে কাউন্সিলর প্রার্থীদের নিয়ে অবস্থান কর্মসূচিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন। সোমবার বেলা ১১টায় নাসিমন ভবন নগর বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। ডা. শাহাদাত হোসেন বলেন, গত ১০ মাস করোনার সময়েও […]
নিজস্ব প্রতিবেদক: অতিরিক্ত পাথর বোঝাই ট্রাকের ভারে বেইলী ব্রীজ ভেঙে রাঙামাটি-খাগড়াছড়ি সড়ক যোগাযোগ গত ১৩ দিন বন্ধ থাকার পর অবশেষে বিকল্প অস্থায়ী সেতু নির্মানের মাধ্যমে আবারো রাঙামাটি-খাগড়াছড়ি সড়ক যোগাযোগ ব্যবস্থা চালু হয়েছে । সোমবার সকালে ৩৪ ইঞ্জিনিয়ার কন্সট্রাকশন বিগ্রেড পরিচালিত ২০ ইসিবি কতৃক নির্মাণ সেতুটি চালু করা হয়। সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহে […]
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ-র্যাবের পাশাপাশি মাঠে নেমেছে ২৫ প্লাটুন বিজিবি। সোমবার বিকেল থেকে চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় টহল শুরু করেছেন বিজিবি সদস্যরা। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুমনী আক্তার জানান, সিটি নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় ২৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। তিনি বলেন, বিজিবি সদস্যরা ২৫ জানুয়ারি বিকেল থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত পুলিশ-র্যাবের […]
ক্রীড়া ডেস্ক: তিন ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে বড় জয় পাওয়ার পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবিয়েছে টাইগাররা। তৃতীয় ওয়ানডেতে ক্যারিবিয়ানদের বিপক্ষে ১২০ রানে জিতেছে বাংলাদেশ। এ নিয়ে উইন্ডিজদের বিপক্ষে দ্বিপাক্ষিক লড়াইয়ে টানা তৃতীয়বারের মতো সিরিজ জিতল বাংলাদেশ। সঙ্গে ২০০৯ সালের পর ক্যারিবিয়ানরা দ্বিতীয়বার হোয়াইটওয়াশ হলো টাইগারদের হাতে। ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা আট ম্যাচে জিতল […]
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নির্বাচনে শেষ মুহূর্তের প্রচারণায় চলছে রসে ভরা নানা শ্লোগান। ঐতিহ্যের সেই শ্লোগানগুলো নির্বাচনী প্রচারণায় রসালো হরেক-রকমের গানের সুরে দেখা যায়। মেয়র, কাউন্সিলর প্রার্থীদের বিভিন্ন প্রতীক নিয়ে প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডেই চলছে এসব শ্লোগান। শ্লোগানে শ্লোগানে চায়ের দোকান, উঠান বৈঠক, স্ব স্ব দলীয় নেতাকর্মীদের মিছিলে মুখরিত হয়ে উঠেছে চট্টগ্রাম নগরীর বিভিন্ন […]
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম সিটি করপোরেশনের ১৯নং ওয়ার্ডে আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে বিএনপির বিরুদ্ধে। রোববার (২৪ জানুয়ারি) বিকেল ৫টার দিকে প্রচারণা চালানোর সময় এ ঘটনা ঘটে। এসময় দুর্বৃত্তরা ব্যানার ও পোস্টার ছিঁড়ে ফেলে। ভাঙচুর চালায় নির্বাচনী কার্যালয়ে থাকা চেয়ার টেবিলেও। বিএনপি মনোনীত কাউন্সিলর প্রার্থী ইয়াছিন চৌধুরী আশুর স্ত্রী রানী বেশ কয়েকজন […]





















