Home Blog Left SidebarPage 448
লিড নিউজ সিটি কর্পোরেশন

ভোট ডাকাতির নগ্নতা দেখতে পাচ্ছি: ডা. শাহাদাত

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন নিজ কেন্দ্রে ভোট দিতে এসে বলেছেন, ভেবেছিলাম এ নির্বাচনের মধ্য দিয়ে ভোটের সংস্কৃতি ফিরলেও ফিরতে পারে।
চট্টগ্রাম নির্বাচন সিটি কর্পোরেশন

বিএনপির কাউন্সিলর প্রার্থী ইসমাইল আটক

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ৩৪ নম্বর পাথরঘাটা ওয়ার্ডে কয়েকটি কেন্দ্রে মারামারির ঘটনার পর বিএনপি মনোনীত কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ ইসমাইল বালীকে আটক করেছে পুলিশ। বুধবার (২৭ জানুয়ারি) দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে ইসমাইল বালীকে আটক করা হয়। ইসমাইল বালীকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) পলাশ কান্তি নাথ।
চট্টগ্রাম নির্বাচন লিড নিউজ সিটি কর্পোরেশন

জয়ে আশাবাদী মেয়র প্রার্থী রেজাউল

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে নিজের ভোট দিয়েই শতভাগ বিজয়ের আশাবাদ ব্যক্ত করেছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী। বুধবার (২৭ জানুয়ারি) সকাল পৌনে ৯টার দিকে চট্টগ্রামের বহদ্দারহাটের এখলাছুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট প্রদান করেন প্রার্থী রেজাউল করিম। এই সময় তার সাথে উপস্থিত ছিলেন— চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক […]
চট্টগ্রাম লিড নিউজ সিটি কর্পোরেশন

সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে: সিএমপির অতিরিক্ত কমিশনার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ) এস এম মুস্তাক আহমেদ। আজ বুধবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ। চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে চলছে। ২/১টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সার্বিক পরিস্থিতি স্বাভাবিক। পুলিশ কঠোর হস্তে সার্বিক […]
চট্টগ্রাম নির্বাচন লিড নিউজ সিটি কর্পোরেশন

চসিকে ভোট শুরুর দুই ঘন্টার মাথায় নিহত ২

নিজস্ব প্রতিবেদক: বহু আলোচিত চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট গ্রহণ শুরু হওয়ার দুই ঘন্টার যেতে না যেতেই পড়েছে দুই লাশ। খুন হয়েছেন দুই প্রার্থীর দুই সমর্থক। নগরীর ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের আমাবাগন ইউসেপ স্কুল ও সরাইপাড়া ওয়ার্ডের বারকোয়ার্টার মাইট্টাইল্লা পাড়া এলাকায় পৃথক এ দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। তার মধ্যে সরাইপাড়ায় খুন হয়েছেন আপন ভাইয়ের হাতে। […]
জাতীয় লিড নিউজ

মানবজাতি এক মহাসঙ্কট মোকাবিলা করছে: প্রধানমন্ত্রী

সিনিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবজাতি বিপন্ন হতে পারে নীরবে বিকশিত এমন জীবাণুনাশক ওষুধ অকার্যকর হওয়া কার্যকরভাবে মোকাবেলার লক্ষ্যে অ্যান্টিবায়োটিকের বেপরোয়া ও নির্বিচার ব্যবহার কমিয়ে আনতে অবিলম্বে বৈশ্বিক পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেছেন। অ্যান্টি-মাইক্রোবাইয়াল রেজিস্ট্যান্স (এএমআর) বিষয়ক ওয়ান হেলথ গ্লোবাল লিডার্স গ্রুপের উদ্বোধনী সভায় দেওয়া রেকর্ড করা বক্তব্যে প্রধানমন্ত্রী এন্টিমাইক্রোবাইয়াল রেজিস্ট্যান্স (এএমআর) মোকাবিলার […]
অপরাধ কক্সবাজার

টেকনাফে ১ লাখ ২২ হাজার পিস ইয়াবাসহ আটক ১

কক্সবাজার প্রতিানধি: কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন উত্তর লম্বরী এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ৬ কোটি ১১ লক্ষ টাকা মূল্যের ১,২২,১৪০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৭। সোমবার রাত ১২টা ৪৫ মিনিটে তাকে আটকের বিষয়টি র‌্যাব ৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মোঃ নূরুল আবছারের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। এতে আরও বলা হয়, গোপন […]
জাতীয় লিড নিউজ

দেশে প্রথম ভ্যাকসিন নিচ্ছেন রুনু বেরোনিকা

নিউজ ডেস্ক: বাংলাদেশের ইতিহাসে প্রথম করোনাভাইরাসের ভ্যাকসিন গ্রহণ করবেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু বেরোনিকা কস্তা। তার সঙ্গে আরও দুজন সিনিয়র স্টাফ নার্স মুন্নী খাতুন ও রিনা সরকারও টিকা নেবেন। বুধবার বিকেল সাড়ে ৩টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি সংযুক্ত হয়ে ভ্যাকসিন কার্যক্রমের উদ্বোধন করবেন। এরপর ওইদিনই ২৫ জনকে করোনা টিকা দেওয়া হবে। ডাক্তার, […]
নির্বাচন

মেয়রপ্রার্থী ডা. শাহাদাত ভোট দেবেন বাকলিয়া বিএড কলেজে

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনী প্রচারণা শেষে চট্টগ্রাম সিটি করর্পোরেশনের ভোটগ্রহণ আগামীকাল বুধবার (২৭ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। বিএনপি মনোনীত ধানের শীষের মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন ভোট দেবেন বাকলিয়া বিএড কলেজ কেন্দ্রে। ভোট শুরু হলে প্রথমে তিনি বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করবেন। সকাল ১০টার পর তিনি ভোট দেবেন বলে জানা গেছে। বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত […]
নির্বাচন সিটি কর্পোরেশন

রেজাউল করিম চৌধুরী ভোট দেবেন এখলাসুর রহমান ভোট কেন্দ্রে

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনী প্রচারণা শেষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভোটগ্রহণ আগামীকাল বুধবার (২৭ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ মনোনীত নৌকার মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী ভোট দেবেন বহদ্দারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। সকালে প্রথমে তিনি বাবা-মার কবর জেয়ারত করবেন। এরপর বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে সকাল ৯টার পর তিনি ভোট দেবেন বলে জানা গেছে। বুধবার সকাল ৮টা […]