Home Blog Left SidebarPage 486
আইন আদালত

কর্ণফুলী তীরের অবৈধ স্থাপনা সরাতে ২ মাস সময় বেঁধে দিয়েছে হাইকোর্ট

প্রতিবেদক | কর্ণফুলীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে দুই মাস সময় বেঁধে দিয়েছে হাইকোর্ট। একইসঙ্গে ওই সময়ের মধ্যে সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
কক্সবাজার

সাড়ে ১৩ কোটি টাকার ইয়াবাসহ আটক ৩

কক্সবাজার প্রতিনিধি: সেন্টমার্টিন সংলগ্ন বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে ৪ লাখ ৫০ হাজার ইয়াবাসহ মিয়ানমারের তিন নাগরিককে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড সদস্যরা। এ সময় পাচারে ব্যবহৃত ট্রলারটি জব্দ করা হয়েছে। সোমবার ভোরে সেন্টমার্টিন ছেঁড়াদ্বীপ থেকে ৫ নটিক্যাল মাইল দক্ষিণে টেকনাফ ও সেন্টমার্টিন কোস্টগার্ড যৌথ অভিযান চালিয়ে ইয়াবার চালানসহ তাদের আটক করা হয়। টেকনাফ কোস্টগার্ড স্টেশন কর্মকর্তা লেফটেন্যান্ট […]
অর্থনীতি আন্তর্জাতিক আরব আমিরাত প্রবাসী ব্যবসা

চট্টগ্রামের কচুর লতি উড়ে যাচ্ছে মধ্যপ্রাচ্যের চার দেশে

অনলাইন ডেস্ক: চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে গত তিন মাসে ৭০০ টনেরও বেশি সবজি রপ্তানি হয়েছে মধ্যপ্রাচ্যে। সবমিলিয়ে ৫৯ পদের সবজি চট্টগ্রাম থেকে সরাসরি রপ্তানি হচ্ছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। তবে দেশের সবজির বড় বাজার ইউরোপের দেশগুলোতে। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর, উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্র ছাড়াও সবজি রপ্তানিকারক প্রতিষ্ঠান সূত্রে এসব তথ্য জানা গেছে। বাংলাদেশের সবজির […]
চট্টগ্রাম

প্রথমে কথা কাটাকাটি, পরে বন্ধুকে খুন

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম পাহাড়তলীর দক্ষিণ কাট্টলী এলাকায় ছুরিকাঘাতে মো. মাহবুব নামে এক যুবক খুন হয়েছেন। নিহত মো. মাহবুব ফরিদপুর জেলার পীরেরচর এলাকার সাহেব আলীর ছেলে। রোববার দিবাগত রাতে তাকে ছুরিকাঘাতে খুন করা হয়। কথা কাটাকাটির একপর্যায়ে তাকে খুন করা হয় বলে জানিয়েছেন পুলিশ। পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম বলেন, দক্ষিণ কাট্টলী এলাকায় ছুরিকাঘাতে […]
চট্টগ্রাম

চট্টগ্রামে বঙ্গবন্ধুর ভাস্কর্য সুরক্ষায় সিএমপি পুলিশ

নিউজ ডেস্ক: চট্টগ্রামের বিভিন্ন এলাকায় স্থাপিত বঙ্গবন্ধুর ৯ ভাস্কর্যের নিরাপত্তায় পুলিশ টহল, নজরদারি বাড়ানো হয়েছে। বঙ্গবন্ধুর ভাস্কর্য ও ম্যুরালের সুরক্ষায় মাঠে নেমেছে পুলিশ। সোমবার (৭ ডিসেম্বর) নগরের হালিশহরের বড়পোল মোড়ে স্থাপিত ‘বজ্রকণ্ঠ ভাস্কর্য’ ও অক্সিজেন-কুয়াইশ সংযোগ সড়কে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ঘিরে পুলিশকে টহল দিতে দেখা গেছে। সিএমপি সূত্রে জানা যায়, চট্টগ্রাম প্রেস […]
চট্টগ্রাম ব্যবসা

সংবাদ সম্মেলন করে সামুদ্রিক মৎস্য আইন সংশোধনের দাবি

নিউজ ডেস্ক: সামুদ্রিক মৎস্য আইন-২০২০ এর কয়েকটি ধারাকে ‘সাংঘর্ষিক’ উল্লেখ করে তা সংশোধনের দাবি জানিয়েছেন বাংলাদেশ মেরিন ফিশারিজ অ্যাসোসিয়েশনের নেতারা। সোমবার চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এ দাবি জানানো হয় সংগঠনের পক্ষ থেকে। অ্যাসোসিয়েশনের মহাসচিব মশিউর রহমান লিখিত বক্তব্যে বলেন, সম্প্রতি সরকার সামুদ্রিক মৎস্য আইন-১৯৮৩ বাতিল করে ২০২০ সালের নতুন আইনের গেজেট প্রকাশ করেছে। […]
গণমাধ্যম

প্রেস ক্লাবে ব্যবসায়ী ফরিদুল ও সুভাষ কান্তি দে’র মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক: বৈশ্বিক করোনা পরিস্থিতির কারণে সমগ্র বিশ্বে অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়েছে। আর এই মন্দাভাব থেকে বেরিয়ে আসতে দেশের ব্যবসায়ীরা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। এতে ধীরে ধীরে সচল হচ্ছে আমাদের দেশের অর্থনীতির চাকা বলেছেন চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাস। সোমবার (৭ডিসেম্বর) চট্টগ্রাম প্রেস ক্লাবের পিএইচপি ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের সাথে পিবিএম গ্রুপের চেয়ারম্যান মো. ফরিদুল […]
জাতীয় ধর্ম

ভাস্কর্য বিতর্ক: সরকারের সঙ্গে আলোচনা চান আলেমরা

অনলাইন ডেস্ক: চলমান ভাস্কর্য বিতর্ক নিরসনে সরকারের সঙ্গে আলোচনায় বসার আগ্রহের কথা জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয় আলেমরা। তারা বৈঠক করে মত দিয়েছেন, সরকার চাইলে ভাস্কর্য নির্মাণে বাধা হবেন না তারা। তবে একে শরিয়তসম্মত বলেও স্বীকৃতি দেবেন না। ভাস্কর্যের বিরুদ্ধে তাদের অবস্থান ও মৌখিক প্রতিবাদ অব্যাহত থাকবে। তারা বলেছেন, প্রাণীর মূর্তি বা ভাস্কর্য নির্মাণ ইসলামে নিষিদ্ধ। কারও […]
জাতীয়

‘আমার জীবন পাল্টে দিয়েছেন প্রধানমন্ত্রী’

বিশেষ প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি এড়ায়নি এক কিশোরের প্রদত্ত মোবাইল খুদে বার্তাও (ম্যাসেজ)। দেশের এক প্রান্ত সুদুর টেকনাফের এক অজপাড়ার কিশোরের খুদে বার্তাটিও যেন প্রধানমন্ত্রীর কাছে কোনো ফেলনা বিষয় নয়। এমন একটি মোবাইল বার্তা নিয়েও সাড়া দিয়েছেন তিনি (প্রধানমন্ত্রী)। এমনই তথ্য মিলেছে কক্সবাজারের টেকনাফ সীমান্তের একজন হতদরিদ্র রিকশাচালকের আকস্মিক জমি ও একটি বাড়ি প্রাপ্তির […]
আন্তর্জাতিক তথ্যপ্রযুক্তি

পৃথিবীর যে কোনও প্রান্তে পৌঁছাবে চীনা বিমান!

অনলাইন ডেস্ক: আবারও এক আবিষ্কারে বিশ্ববাসীকে চমকে দিতে চলেছে চীন। কারণ সম্প্রতি বিমানের একটি নতুন ইঞ্জিন তৈরি করেছেন চীনের বিজ্ঞানীরা। তাদের দাবি, এই ইঞ্জিনের সাহায্যে মাত্র দু’ঘণ্টার মধ্যেই পৃথিবীর যে কোনও প্রান্তে পৌঁছে যাবে বিমান। ইঞ্জিনটি ব্যবহার করলে শব্দের গতির চেয়েও ১৬ গুণ দ্রুত যাবে বিমান। সাউথ চায়না মর্নিং পোস্ট-এর প্রতিবেদন অনুযায়ী, বেইজিং টানেলে ট্রায়াল […]