নিজস্ব প্রতিবেদক: গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ১ হাজার ৮৫৮টি নমুনা পরীক্ষা করে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১১৮ জন। এ নিয়ে মোট করোনা আক্রান্ত ৩১ হাজার ২১২ জন। এসময়ে চট্টগ্রামে করোনায় মৃত্যুবরণ করেনি কেউ।
আদালত প্রতিবেদক: আয়কর ফাঁকির মামলায় মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন মামলার বাদী। বুধবার পুরান ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর ভারপ্রাপ্ত বিচারক মোহাম্মদ নজরুল ইসলামের আদালতে এ মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিল। এদিন বাদী মাছুমা খাতুনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত। বাদীর আংশিক […]
আদালত প্রতিবেদক: করোনাভাইরাসের নমুনা পরীক্ষা না করেই ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগে জেকেজি হেলথ কেয়ারের সিইও আরিফুল হক চৌধুরী ও চেয়ারম্যান ডা. সাবরিনা আরিফ চৌধুরীসহ আট জনের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন আকলিমা আক্তার নামে এক গৃহকর্মী। বৃহস্পতিবার এ মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য ছিল। এদিন ঢাকার মহানগর হাকিম সাদবীর ইয়াছির আহসান চৌধুরীর আদালতে সাক্ষী হাজির হয়ে […]
আদালত রতিবেদক: ভাস্কর্যবিরোধী উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে আগামী ৩ ফেব্রুয়ারি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার এ মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। এদিন মামলার তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রতিবেদন না আসায় ঢাকা মুখ্য মহানগর হাকিম বাকী বিল্লাহ প্রতিবেদন […]
আদালত প্রতিবেদক: স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে করা মামলায় খালাস পেয়েছেন অভিযুক্ত স্বামী মো. শহিদুল ইসলাম। বৃহস্পতিবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এই রায় দেন। রায়ে আসামি বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেওয়া হয়েছে। মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১১ সালের ২২ আগস্ট রাতে রাজধানীর তুরাগের রানাভোলার মুক্তার হোসেনের […]
সিনিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্রকে (টিএসসি) নতুন আঙ্গিকে সাজানোর পরিকল্পনা হাতে নিয়েছেন গণপূর্ত মন্ত্রণালয়ের প্রকৌশলীরা। টিএসসির ভারপ্রাপ্ত পরিচালক আলী আকবর ও গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এমন তথ্য জানা যায়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীর পরিকল্পনামতে এ কাজ বাস্তবায়ন করবে গণপূর্ত মন্ত্রণালয়। বিশ্ববিদ্যালয়ের মাস্টারপ্ল্যানের অন্তর্ভুক্ত হলেও এতে বিশ্ববিদ্যালয় […]
সিনিউজ ডেস্ক: করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। মঙ্গলবার দুপুরে অনলাইন সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। এ সময় মন্ত্রী বলেন, “সার্বিক পরিস্থিতি ঠিক থাকলে ২০২১ সালের জুন মাসে এসএসসি এবং জুলাই ও আগস্টে এইচএসসি পরীক্ষা নেয়া হবে।” দীপু মানি আরো বলেন, […]
সিনিউজ ডেস্ক: মুজিবর্ষ উদযাপন উপলক্ষে ফিলাটেলিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-পিএবি আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতায় অনন্য কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণি ইংরেজি ভার্সনের শিক্ষার্থী সূত্রা চাকমা। বঙ্গবন্ধু এবং বাংলাদেশ বিষয়ে ভার্চুয়াল এই চিত্রাংকন প্রতিযোগিতায় সূত্রা চাকমা ‘বঙ্গবন্ধুর ৭ ই মার্চের ঐতিহাসিক ভাষণ’ তার নিপুণ তুলিতে এঁকে প্রথম স্থান অধিকার করেন। গত ২৪ ডিসেম্বর ঢাকার […]
সিনিউজ ডেস্ক: শিশুকিশোরদের মধ্যে পাঠাভ্যাস ও মুক্তিযুদ্ধের ইতিহাস সচেতনতা বাড়ানোর লক্ষ্যে আজ শনিবার শিশু কিশোর মেলা ঢাকা নগর শাখার উদ্যোগে ‘মুক্তিযুদ্ধের কিশোর পাঠ’ অনুষ্ঠিত হয় রাজধানীর বাশিকপ মিলনায়তনে। প্রতি বছরের মতো এ বছরও নানা আয়োজনে মুক্তিযুদ্ধের কিশোর পাঠ অনুষ্ঠিত হয়। আয়োজনে আলোচনা করেন বাংলাদেশের বিশিষ্ট চলচ্চিত্র সমালোচক ও সাংবাদিক বিধান রিবেরু এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের […]
সিনিউজ ডেস্ক: করোনা প্রভাব থেকে মুক্তিতে বেশি করে ভিটামিন সি খাওয়ার পরামর্শ দেন ডাক্তাররা। স্বাস্থ্যের জন্য বেশ উপকার এই ফলটি। ডায়াবেটিস রোগীদের জন্যও সুফল দেয়। আয়ুর্বেদিক ভেষজটি দিয়ে চা তৈরি করেও খেতে পারেন। যা স্বাস্থ্যের আরও অনেক উপকার করে। আজকের আয়োজনে জেনে নেব আমলকি চা পানের উপকারিতা সম্পর্কে – হার্ট সুস্থ রাখতে আমলকি রক্ত সঞ্চালন […]






















