চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন হাজারীগলি নিবাসী বীর মুক্তিযোদ্ধা তপন কুমার আচার্য (৭০) গতকাল ২৩ মার্চ বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাসায় পরলোকগমন করেছেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে চট্টগ্রাম বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের উদ্যোগে আজ ১৭ মার্চ শুক্রবার সকালে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এর পর বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসে মিলাদ ও দোয়া মাহফিল পরিচালক মোঃ আবু সাইদের সভাপতিত্বে অনুষ্ঠিত […]
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোছলেম উদ্দিন আহমদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা ১১ টার দিকে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি এবং চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন […]
বীর মুক্তিযোদ্ধা, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনের এমপি মোছলেম উদ্দীন আহমদ আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। রোববার (০৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে ঢাকার এভারকেয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত হয়ে ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এই বীর মুক্তিযোদ্ধা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। […]
চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার চরনদ্বীপ শীলপাড়া নিবাসী বিশিষ্ট সমাজসেবক শতবর্ষী ফনিন্দ্র লাল শীলের দ্বিতীয় পুত্র ও জামালখানস্থ রানী জেনারেল স্টোরের স্বত্ত্বাধিকারী অনিল শীল (৬৩) আজ ৫ জানুয়ারী ২০২৩ ইংরেজি বৃহস্পতিবার ভোর ৫ টা ২০ মিনিটে নগরীর পাঁচলাইশস্থ বেসরকারী পার্কভিউ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেছেন। মৃত্যকালে তিনি স্ত্রী, ৩ পুত্র, ১ কন্যা, জামাতা, ৫ ভাই, […]
চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাবেক মেয়র মরহুম এবিএম মহিউদ্দিন চৌধুরীর ৫ম মৃত্যু বার্ষিকীতে মহিউদ্দিন চৌধুরীর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সাবেক ছাত্রলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর। এসময় তিনি মরহুমের করব জিয়ারত করে বিশেষ মোনাজাত করেন। এসময় তিনি বলেন, চট্টলবীর এবিএম মহিউদ্দিন চৌধুরীর ছিলেন বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ও বীর মুক্তিযোদ্ধা। বঙ্গবন্ধু […]
চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার চরনদ্বীপ শীলপাড়া নিবাসী মহান মুক্তিযুদ্ধের সংগঠক ও বিশিষ্ট সমাজসেবক শতবর্ষী ফনিন্দ্র লাল শীল (১০২) এর আদ্যশ্রাদ্ধানুষ্ঠান আগামী ২০ নভেম্বর রোববার গ্রামের বাড়ি বোয়ালখালীর চরনদ্বীপ শীল পাড়ায় অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে প্রয়াতের পরিবারের পক্ষ থেকে গ্রামের বাড়িতে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে। কর্মসূচীর মধ্যে রয়েছে-মাঙ্গলিক ক্রিয়া, পূজা, শ্রীশ্রীমদ্ভগবত গীতাপাঠ, চÐীপাঠ, মধ্যাহ্ন ভোজ […]
আগামীকাল ঐতিহাসিক জেল হত্যা দিবস উপলক্ষে নগরীর পুরাতন রেলস্টেশন, কাজীর দেউড়ী ডিসি হিল এলাকায় এতিম, দুস্হ ও পথচারীদের মাঝে আজ বিকাল ৪ ঘটিকায় খাবার বিতরণ করেন আওয়ামী লীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর। এসময় তিনি বলেন বঙ্গবন্ধু হত্যার পর জাতীয় চার নেতাকে হত্যা করে দেশে আরেকটি কলঙ্কতম অধ্যায় রচনা করা হয়েছে। বঙ্গবন্ধুকে হত্যার পর […]
চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার চরনদ্বীপ শীল পাড়া নিবাসী বিশিষ্ট সমাজসেবক, মহান মুক্তিযুদ্ধের সংগঠক, সাংবাদিক প্রদীপ কুমার শীল ও সাংবাদিক রনজিত কুমার শীলের গর্বিত পিতা শতবর্ষী ফনিন্দ্র লাল শীলের মৃত্যুতে গভীর শোক প্রকাশসহ শোকাহত পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জানিয়ে বিভিন্ন মহল বিবৃতি দিয়েছেন। বিবৃতিদাতারা হচ্ছে-চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ, বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের (বিএনএনসি) মহাপরিচালক […]
চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার চরনদ্বীপ শীলপাড়া নিবাসী বিশিষ্ট সমাজসেবক, মহান মুক্তিযুদ্ধের সংগঠক, সাংবাদিক প্রদীপ কুমার শীল ও সাংবাদিক রনজিত কুমার শীলের গর্বিত পিতা শতবর্ষী ফনিন্দ্র লাল শীলের মৃত্যুতে গভীর শোক প্রকাশসহ শোকাহত পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ড। বিবৃতিদাতারা হচ্ছে-মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ, জেলা সংসদের […]





















