চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার চরনদ্বীপ শীলপাড়া নিবাসী মহান মুক্তিযুদ্ধের সংগঠক ও বিশিষ্ট সমাজসেবক শতবর্ষী ফনিন্দ্র লাল শীল (১০২) এর আদ্যশ্রাদ্ধানুষ্ঠান আগামী ২০ নভেম্বর রোববার গ্রামের বাড়ি বোয়ালখালীর চরনদ্বীপ শীল পাড়ায় অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে প্রয়াতের পরিবারের পক্ষ থেকে গ্রামের বাড়িতে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে। কর্মসূচীর মধ্যে রয়েছে-মাঙ্গলিক ক্রিয়া, পূজা, শ্রীশ্রীমদ্ভগবত গীতাপাঠ, চÐীপাঠ, মধ্যাহ্ন ভোজ ও রাত ৮টা থেকে পাল্টা কীর্ত্তন। এছাড়া আগামী ২২ নভেম্বর মঙ্গলবার দুপুরে মৎস্যমুখী অনুষ্ঠানে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়েছে। পৃথক অনুষ্ঠানে প্রয়াতের আত্মার সদগতি কামনায় আমন্ত্রিতদের উপস্থিত থাকার জন্য প্রয়াত পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য যে, বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে গত ২১ অক্টোবর শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় তিনি পরলোকগমন করেন। মৃত্যুকালে তিনি ৬ পুত্র, ২ মেয়ে, পুত্রবধু, জামাতা, নাতি-নাতনী, অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। প্রয়াত ফনিন্দ্র লাল শীল চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সিইউজে) সদস্য প্রদীপ কুমার শীল, সদস্য রনজিত কুমার শীল, জামালখানের ব্যবসায়ী অজিত কুমার শীল, ব্যবসায়ী অনিল শীল, শিক্ষিকা মঞ্জু রানী শীল প্রবাসী সাংবাদিক ও ব্যবসায়ী সনজিত কুমার শীল, প্রবাসী ব্যবসায়ী প্রসনজিত কুমার শীল ও আমেরিকা প্রবাসী পম্পী রানী শীলের গর্বিত পিতা। ##
ফনিন্দ্র লাল শীলের আদ্যশ্রাদ্ধানুষ্ঠান রোববার












