স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকারি-বেসরকারি পর্যায়ে নানা উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। এই উদ্যোগের সুফল যেন সাধারণ মানুষ পায় এবং ডাক্তার এবং হাসপাতালের উপর যাতে মানুষ আস্থা স্থাপন
জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় এ বছরও দেশের বৃক্ষ সম্পদ বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য সংরক্ষণের লক্ষ্যে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৩’ গ্রহণ করেছে। এ উপলক্ষে বাংলাদেশ চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সংলগ্ন এলাকায় গাছের চারা রোপণের মাধ্যমে ওই কর্মসূচির উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী। ১৭ জুলাই (সোমবার) বিভিন্ন […]
ঢাকা সেন্ট্রাল হাসপাতালে রোগীর অনাকাঙ্খিত মৃত্যুকে কেন্দ্র করে বিনা তদন্তে শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে দুই জন নারী চিকিৎসককে গ্রেফতারের প্রতিবাদে আজ ১৬ জুলাই রোববার সকালে মানববন্ধন সমাবেশ করেছে চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালেরর সর্বস্তরের চিকিৎসকবৃন্দ। হাসপাতালের তত্ত¡াবধায়ক ও উপ-পরিচালক ডা. সেখ ফজলে রাব্বির নেতৃত্বে হাসপাতালের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন […]
বাংলাদেশ জনসংখ্যা নীতি-২০১২ যুগোপযোগী ও হালনাগাদকরণ বিষয়ক দিনব্যাপী কর্মশালা আজ ১২ জুন ২০২৩ ইংরেজি সোমবার সকাল সাড়ে ৯টা থেকে চট্টগ্রাম নগরীর হোটেল আগ্রাবাদের কর্ণফুলী হলে অনুষ্ঠিত হয়। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিকল্পনা ইউনিট কর্মশালার আয়োজন করেন। পরিবার পরিকল্পনা চট্টগ্রাম বিভাগীয় পরিচালক গোলাম মোঃ আজমের সভাপতিত্বে ও রাউজান উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা লিকসন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত […]
সাম্প্রতিক সময়ে চট্টগ্রাম জেলার বোয়ালখালী, আনোয়ারা, পটিয়া ও চন্দনাইশ উপজেলায় ডায়রিয়া রোগীর সংখ্যা অন্যান্য উপজেলার চেয়ে তুলনামূলকভাবে বৃদ্ধি পেয়েছে। জেলার ১৫ উপজেলায় গত ২৪ ঘন্টায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ২৬৪ জন নারী-পুরুষ-শিশু স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে এবং ২৪০ জন সুস্থ হয়ে ২৪০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। তন্মধ্যে বোয়ালখালীতে আক্রান্ত ৫০ জন, চন্দনাইশে ৩৩ জন, […]
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে ‘সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের পথ পরিক্রমায় স্বাস্থ্য অধিদপ্তরের অদম্যযাত্রা’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে ‘জাতীয় স্বাস্থ্য ও কল্যাণ দিবস-২০২৩’ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল ২ মে মঙ্গলবার সকালে নগরীর আন্দরকিল্লাস্থ জেলা সিভিল সার্জন কার্যালয়ে বর্ণাঢ্য র্যালি, বৃক্ষরোপন ও আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরীর […]
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ আমিনুর রহমান এনডিসি বলেছেন, যৌন হয়রানি একটি অমার্জনীয় অপরাধ। যৌন হয়রানি ও জেন্ডার ভিত্তিক সহিংসতা সমাজের প্রতিটি মানুষের জীবনের জন্য হুমকি স্বরূপ এবং মানবাধিকার লঙ্ঘনের চরম রূপ। জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে বাংলাদেশ বহু উদ্যোগ গ্রহণ করেছে। শুধু সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষে এই প্রতিরোধের আন্দোলন মজবুত করা সম্ভব নয়। […]
বিশ্ব যক্ষা দিবস উদযাপন উপলক্ষে চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের উদ্যোগে র্যালি পরবর্তী আলোচনা সভা আজ ২৩ মার্চ বৃহস্পতিবার বেলা ১২টায় সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে-‘হ্যাঁ! আমরা যক্ষা নির্মূল করতে পারি!’। স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচীর সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেনারেল হাসপাতালের তত্ত¡াবধায়ক ও উপ-পরিচালক ডা. সেখ […]
চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত¡াবধায়ক ডা. সেখ ফজলে রাব্বি বলেছেন, টিউবারকুলোসিস (টিবি) বা যক্ষা শুধু ফুসফুসের ব্যাধি নয়। এটি বায়ুবাহিত ব্যাকটেরিয়াজনিত সংক্রামক ব্যাধি যেটা মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস জীবাণুর সংক্রমণে হয়ে থাকে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আন্তরিকতার কারণে দেশের হাসপাতাল, স্বাস্থ্য কেন্দ্র ও কমিউনিটি ক্লিনিকগুলোতে […]
চট্টগ্রামের সীতাকুণ্ডে সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি গঠনের জানিয়েছে জেলা প্রশাসন। পাশাপাশি চিকিৎসা সহায়তারও ঘোষণা দেওয়া হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে সোনাইছড়ি ইউনিয়নে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে বেসরকারি ওই অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় পাঁচজন নিহত এবং ২৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। […]






















