চট্টগ্রামে তিনটি চেক জালিয়াতির মামলায় দণ্ডপ্রাপ্ত দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেত্রী ববিতা বড়ুয়াকে (৪৮) গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ। সোমবার (৭ মার্চ) নগরের লাভলেইনের আবেদীন কলোনির বাসা তাকে গ্রেফতার করে।
গ্রেফতার ববিতা বড়ুয়া চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। এ ছাড়া তিনি বৌদ্ধ ধর্ম কল্যাণ ট্রাস্টের কোষাধ্যক্ষ পদে রয়েছেন।
পুলিশ জানায়, চেক জালিয়াতির অভিযোগে ২০২১ সালে তার বিরুদ্ধে তিনটি মামলায় বিভিন্ন মেয়াদে সাজা দেন আদালত। ওইসব মামলায় তাকে ২০ লাখ টাকা জরিমানাও করা হয়।
কোতোয়ালি থানার ওসি নেজাম উদ্দিন জানান, চেক জালিয়াতির অভিযোগে তিন মামলায় সাজা পরোয়ানামূলে পলাতক আসামি ববিতা বড়ুয়াকে নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়। পরে মহানগর যুগ্ম দায়রা জজ আদালতে তোলা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।












