মো.এমরান হোসেন,ফটিকছড়ি প্রতিনিধি
বাংলাদেশ তরিকত ফেডারেশন চেয়ারম্যান, ফটিকছড়ি এমপি আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী বলেছেন, দেশী-বিদেশী অনেক ষড়যন্ত্র ও চক্রান্ত মোকাবেলা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্নের পদ্মা সেতু নিজ দেশের অর্থায়নে নির্মাণ করেছেন, যা সারা বিশ্বে চমক সৃষ্টি করেছে । পৃথিবীর মধ্যে সব থেকে জটিল মাটির গঠন, খরস্রোতাসহ নানা কঠিন সমস্যা, ষড়যন্ত্র ও চক্রান্ত মোকাবেলা করে দেশের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু আজ স্বপ্ন থেকে বাস্তবে রূপ নিয়ে উদ্বোধনের অপেক্ষায় রয়েছে । স্বাধীনতা বিরোধী শক্তিরা পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্র ও চক্রান্ত এখনও অব্যাহত রেখেছে । সেই ষড়যন্ত্র ও চক্রান্ত প্রতিহত করতে দেশবাসীকে সজাগ থাকতে হবে।
তিনি আরো বলেন, আজ পদ্মা সেতু নয়, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের প্রতি সেক্টরে উন্নয়ন সাধিত হচ্ছে । এরেই ধারাবাহিকতায় ফটিকছড়িতে ব্যাপক উন্নয়ন হয়েছে। আজ ফটিকছড়ি উপজেলা পরিষদ কমপ্লেক্সের প্রশাসনিক ভবন ও হল রুম নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর করেছি।
২০জুন সোমবার সকালে ফটিকছড়ি উপজেলা পরিষদ কমপ্লেক্সের প্রশাসনিক ভবন ও হল রুম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর শেষে তিনি এসব কথা বলেন। এ সময় উপজেলা চেয়ারম্যান হোসাইন মুহাম্মদ আবু তৈয়ব, উপজেলা নির্বাহী অফিসার সাব্বির রাহমান সানি, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নাহার মুক্তা, ফটিকছড়ি থানার ওসি কাজী মাসুদ ইবনে আনোয়ার, ভূজপুর থানার ওসি হেলাল উদ্দীন ফারুকী, ফটিকছড়ি পৌর মেয়র ইসমাঈল হোসেন, নাজিরহাট পৌর মেয়র এসএম সিরাজদ্দৌলা, উপজেলা প্রকৌশলী তন্ময় নাথ সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পরে এক উপজেলা জহুরুল হক হল রুমে এক মতবিনিময় সভায় মিলিত হন এমপি মাইজভাণ্ডারী।
জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর অধীনে ৬ কোটি ৬৯ লক্ষ ৮৪ হাজার ৯’শ ৯৮ টাকা ব্যায়ে ফটিকছড়ি উপজেলা কমপ্লেক্স প্রশাসনিক ভবন সম্প্রসারণ এবং হল রুম নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব পেয়েছে স্থানীয় ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স হোসেন এন্ড ব্রাদার্স এবং ইলিয়াস ব্রাদার্স (জেভি)।












